Skip to content
October 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ভয়ের মধ্যে আছি, খুব সহজ অবস্থার মধ্যে নেই: ড. ইউনূস

নিউজডেস্ক February 24, 2024

ছবি সংগৃহীত

আলো ডেস্ক

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ভয়ের মধ্যে আছি। আমাদের বিল্ডিংয়ের সামনে দলীয় একটা সভা, যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ছাত্রদের নিয়ে এসে আমাদের ঘেরাও করে রাখছে, আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে। কাজেই আমরা খুবই সংকটময় অবস্থায় আছি- এটাই আপনাদের সবাইকে জানান দেয়া। আমরা খুব সহজ অবস্থার মধ্যে নেই।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ‘ডয়েচে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি। ওই অনুষ্ঠানে ভবিষ্যতে নিজের দেশে থাকা নিয়েও খোলামেলা কথা বলেন ড. ইউনূস।

অনুষ্ঠানে ‘কর ফাঁকি’ নিয়ে আদালতের রায় ও কর পরিশোধের বিষয়েও বিস্তর আলোচনা করেন ড. ইউনূস। কর পরিশোধ না করে অনুদান দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার টাকা, আমি রোজগার করেছি। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনোকিছুর মালিক হবো না। কাজেই আমি টাকাটা যেহেতু উপার্জন করেছি, সেটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিতে চাচ্ছি। যেমন: আমার নিজের কোনো বাড়ি নেই, গাড়ি নেই, জমি নেই, ব্যবসার শেয়ার নেই। আমি এগুলো কোনোটা রাখিনি, মালিকানাবিহীন থাকতে চাই সবসময়। কাজেই এই টাকাটা আমি  ট্রাস্টে দিয়ে দিচ্ছি।

তবে ট্রাস্টে দেয়ার সময় প্রশ্ন উঠলো- এটার কর দিতে হবে কি না। তখন আমাদের আইনজীবী বললো যে- না, এটা যেহেতু আপনি দান করছেন, এটা কর দেয়ার কোনো বিষয় না। আপনি তো দানই করে দিচ্ছেন। আমি বললাম, আইনে যেভাবে বলে সেভাবে করো, টাকা তো আমি এমনিই দিয়ে দিচ্ছি। কাজেই এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা নেই। আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা।

পরে আমরা একটা ফরম পূরণ করে দিয়ে দিলাম। তখন সরকারের পক্ষ থেকে, এনবিআর থেকে বলা হলো যে- না এটা করযোগ্য টাকা। আপনাকে কর দিতে হবে। আমাদের আইনজীবী বলছে দিতে হবে না, আর উনারা বলছে দিতে হবে। তখন আমি বললাম ঠিক আছে, আদালতের কাছে চাও। আদালত যেটা বলে সেটাই হবে।

নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, মূল জিনিসটা হলো- আদালতে গেছি আমি, সরকারের কেউ আমাকে আদালতে যাওয়ার জন্য বলেনি। আমিই আদালতে গিয়েছি তার একটা নিষ্পত্তি করার জন্য। এটা কি কর দিতে হবে, নাকি দিতে হবে না। তখন আদালত বিচার করে বললো- কর দিতে হবে। যেদিন আদালত বললো কর দিতে হবে, সেদিন আমরা কর দিয়ে দিয়েছি।

তিনি বলেন, কেউ আমাকে কর না দেয়ার অভিযোগ করেনি, চিঠিও দেয়নি। ভাবখানা এরকম যে, আমি ধরা পড়ে গেছি, কর দেইনি, কাজেই এটার নোটিশ এসেছে। এরকম তো না, আমি নিজে স্বতঃস্ফূর্ত হয়ে গেছি, যেহেতু আমাদের উকিল বলছে এটা লাগবে না, আর সরকার বলছে লাগবে। আমি বললাম তাহলে এটা নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও।

ড. ইউনূস বলেন, আদালত পরামর্শ দিয়েছে- আপনাকে কর দিতে হবে। যেইমাত্র বলেছে, আমি ২৪ ঘণ্টার মধ্যে চেক আকারে দিয়ে দিয়েছি। এই টাকার প্রতি আমার কোনো লোভ নেই। এই টাকা তো আমি ধরে রাখার জন্য দেইনি। আমি দান করে দিচ্ছি, ট্যাক্স দিতে হবে নাকি না- এটাই ছিল বিবেচ্য বিষয়। সেটা আমিই প্রার্থনা করেছি। সরকারের পক্ষ থেকে কেউ আমাকে একটা চিঠিও লিখেনি।

সম্প্রতি জনপ্রিয় হওয়া নিজের সামাজিক ব্যবসার মডেল ছাড়াও যে ব্যবসাগুলো করছেন, সেগুলো সমাজের কল্যাণে কেমন করছে- এসব বিষয় নিয়েও অনুষ্ঠানে ড. ইউনূসকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমি উৎসাহিতবোধ করি যেহেতু সারা দুনিয়া থেকে ব্যাপক সারা পাচ্ছি এটার জন্য। আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি। সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি, কীভাবে করছি, আমাদের কথা, আমাদের কাজ অনুসরণ করে। পৃথিবীর সব দেশ এটাকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখে।

ড. ইউনূস বলেন, অনেকে বলে- আমার মনে হয় বড় একটা গ্রুপ আছে আমাকে প্রমোট করার জন্য, পরিচিতি বাড়ানোর জন্য। কিন্তু আমাদের পরিচিতি বাড়ানোর জন্য কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নেই, কোনো কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নেই। আমরা যে কথাটা বলি, সেটা মনে লাগে, মনে দাগ কাটে।

ওই অনুষ্ঠানে শ্রমিকদের মুনাফা দেয়া ছাড়াও নিজের স্পোর্টস অঙ্গনে জড়িত হওয়ার বিস্তারিত তুলে ধরেন ড. ইউনূস। এছাড়া দেশে থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এই দেশের সন্তান, এই দেশেই থাকব।

সূত্র: ডয়েচে ভেলে

Continue Reading

Previous: তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে
Next: ঢাকায় মার্কিন প্রতিনিধিদল

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

October 16, 2026
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

676506
Users Today : 1190
This Month : 82786
This Year : 647942
Total Users : 676506
Views Today : 3586
Total views : 2704525

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.