Skip to content
October 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ভাঙ্গুড়ার বেতুয়ান যে গ্রামে সব আছে, শুধু নেই রাস্তা!

নিউজডেস্ক October 31, 2021

আলো ডেস্ক: ‘আমার তিনটা ছেলে। ৭ শতাংশ জমির মালিক। ৩ শতাংশ জমি রাস্তা করার জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু রাস্তা হচ্ছে না, বাড়ি থেকে বেরও হতে পারিনা। খুব কষ্টে আছি। আমাদের যাতায়াতের জন্য এই রাস্তার বিশেষ প্রয়োজন। চোখে মুখে হতাশার ছাপ। খুব কষ্ট বুকে জমা করে কথাগুলা বলছিলেন ৬৭ বছরের বৃদ্ধা মহিলা হাসিনা খাতুন।

তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামের পাকা সড়কের মোড়ের ওহাবের মা। হাসিনা খাতুনের দাবী, শ্বশুড় ও স্বামীর সময়ে রাস্তা পাইনি। মৃত্যুর আগে যদি রাস্তা পেতাম। আমার ছেলেরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতো, তাহলে মরেও শান্তি পেতাম।

উত্তরপাড়া, বাওনজানপাড়া, চালাপাড়া, খাঁ পাড়া, নদী পাড়া, পূর্ব পাড়া, সরকার পাড়া, সুকনা পাড়া, দক্ষিণ পাড়া মিলেই এই বেতুয়ান গ্রামের অবস্থান। ৬ হাজার ভোটারের প্রায় ২০ হাজার মানুষের বসতি এই গ্রামে। গ্রাম জুড়ে রয়েছে ৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ টি মাধ্যমিক বিদ্যালয়, ১ টি স্কুল এ- কলেজ, ২ টি মাদরাসা, ১২ টি মসজিদ, ১ টি মন্দির। রয়েছে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিক, গ্রামের মানুষের একমাত্র খেলাধুলার মাঠ ও ঈদগাঁ।

বেতুয়ান গ্রাম থেকেই তৈরী হয়েছে সচিব, জজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব, সেনাবাহিনীর মেজর, ক্যাপ্টেন, সরকারি হাসপাতালের চিকিৎসক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, প্রকৌশলী, শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ। এই আলোকিত মানুষগুলো শুধুমাত্র রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরেই এলাকায় আসতে পারেন না। তাদের বাড়িঘরগুলো সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। অথচ তারা এই রাস্তা নির্মাণের জন্য আর্থিকসহ নানা ভাবে সহায়তা অব্যাহত রেখেছেন।

একটি পরিপূর্ণ গ্রামের যা থাকা দরকার সবই রয়েছে। কেবল গ্রামের ভেতরে চলাচলের নেই কোন রাস্তা। যুগযুগ ধরে এই ভোগান্তি চলে আসলেও গ্রামবাসী পায়নি একটি রাস্তা। নদীপাড় ঈদগা মাঠ হয়ে খেলার মাঠ ভায়া ওহাবের বাড়ী পাকা সড়ক পর্যন্ত ১৪০০ মিটারের এই যাতায়াতের পথ থেকে দীর্ঘকাল ধরেই বঞ্চিত হয়ে আসছে এ গ্রামের মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, যুগের পরিবর্তে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হওয়ায় এই গ্রামের নৌপথটি এখন সড়ক পথের গুরুত্ব বেড়ে গেছে। গুমানী নদীতে প্রস্তাবিত ব্রিজটি নির্মাণ হলে এটি সিরাজগঞ্জের উল্লাপাড়া, মোহনপুর, জৈন্তিহার, সুজা, পরিন্দ্ররপুর, এরশাদনগর বাজার, দিলপাশার, লক্ষ্মীকোল, আদর্শ গ্রামসহ ব্যাপক জনগোষ্ঠির চলাচলের একমাত্র রাস্তা হবে বেতুয়ান গ্রামের দাবীকৃত এই রাস্তাটি।

সরেজমিনে গিয়ে কথা হয় গ্রামের বাসিন্দা হাসান আলী, রিপন সরকার, জয়নূল আবেদীন, জিয়াউর রহমান, জাহিদ খান, আইয়ুব আলীসহ কমপক্ষে অর্ধশত মানুষের সাথে। মানুষের বাড়ির উপর দিয়ে, উঠান ও বাহিরবাড়ির আঙিনা দিয়ে যাতায়াত করতে হয় গ্রামের নানা শ্রেণিপেশার মানুষের। বকাঝকা, গালমন্দ, মুখকালোসহ নানা ধরণের অশোভনীয় আচরণের মুখোমুখি হতে হয় তাদের। অর্থবিত্তে তাদের কমতি নেই। আছে সামাজিক মর্যাদা। কেবল একটি যাতায়াতের রাস্তার জন্যই বাড়িওয়ালাদের কাছে ছোট হতে হয়। এ লজ্জা কোথায় রাখবো। চোখ বন্ধু করে মুখ আটকে এগুলো হজম করতে হয়।

৪/৫ জন গৃহবধুর সাথে আলাপকালে তারা বলেন, আমরা বাড়িতে খোলামেলা ভাবেই কাজকর্ম করে থাকি। পরপুরুষরা এভাবে যাতায়াত করতে আমাদের জন্য খুবই অসুবিধা হয়ে যায়। কেউ কেউ বাজে কথাও ছোঁড়ে। এই গ্রামের রাস্তাটা হলে এই সমস্যা কেটে যাবে বলে দাবী তাদের।

কৃষক রহমত আলী, সোলেমান মিয়া, রতন আলী, বিপ্লব আলম, মুকুল হোসেনসহ বেশ কয়েকজন জানান, কৃষি পণ্য উৎপাদন করেন। কিন্তু বাড়ি বাড়ির উপর দিয়ে নিয়ে আসা বড় কষ্টসাধ্য হয়ে যায়। চিপাচাপা দিয়ে না মাথায় আনা যায়, আর না ভ্যান বা মহিষের গাড়ীতে। এ সমস্যার বর্ণনা বলে বোঝানো যাবে না। তারা বলেন, কোন পণ্য বাজারে আনার আগেই অনেক টাকা খরচ হয়।

স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী ও রঞ্জ হোসেন বলেন, একজন মানুষ মারা গেলে তার খাটিয়ায় নিয়ে গোরস্থানে নেয়ার মতো অবস্থা নেই। বৃদ্ধ ব্যক্তি, গর্ভবতী নারী বা একজন বৃদ্ধ মানুষের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যাওয়ার মতো কোন পথ নেই। অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে তাদের সেই জায়গায় নেয়াও দুরুহ হয়ে যায়।

তৃতীয় শ্রেণির ছাত্র সজিব, শারমিন, ৪র্থ শ্রেণির ছাত্র রুবেলসহ কয়েকজন শিশু শিক্ষার্থীর সাথে আলাপকালে তারা জানায়, বর্ষা মওসুমে নৌকায় যেতে হয়। আর শুকনো মওসুমে পায়ে হেটে বাড়ি বাড়ির উপর দিয়ে স্কুলে যেতে অনেক দেরী হয়ে যায়। আমাদের এই রাস্তাটা করে দিলে স্কুলে যাওয়া আর দেরী হবে না।

নাম প্রকাশ না করার শর্তে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকও অনার্স পড়ুয়া একাধিক শিক্ষার্থীর সাথে আলাপকালে তারা জানান, রাস্তা নেই বলেই একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে। গত এক মাসে কমপক্ষে ৫/৭ টি বিয়ে ভেঙে গেছে। রাস্তা নেই বলেই বাইরের কোন পরিবার এই গ্রামের কোন পরিবারের সাথে আত্মীয়তা করতে চায় না। এ যেন আমরা আদিম যুগে বসবাস করছি। রাস্তার জন্য যদি বিয়ে না হয়, তাহলে সুশিক্ষিত বা উচ্চ শিক্ষিত হয়ে লাভ কি?

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, উজ্জ্বল মিয়া, রিফাত আলী, শরিফা বেগম, মনসুরাসহ কয়েকজন জানালেন, এই গ্রাম ঘিরেই ২০০ খামারী রয়েছে। শুধুমাত্র রাস্তা না থাকায় তাদের উৎপাদিত দুধ ও দুগ্ধজাত খাদ্য পন্য বাইরে সরবরাহ করা তাদের জন্য বড়ই বিড়ম্বণার কারন। গোখাদ্য পরিবহণে নেই যাতায়াত ব্যবস্থা। অসম্ভব দূর্ভোগের মধ্যে পড়েছেন এই বেতুয়ান গ্রামের মানুষ।
বেতুয়ান গ্রামের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফরিদুল ইসলাম বলেন, এই গ্রামের নেই কোন রাস্তা।

মাঠের মধ্যে কমিউনিটি ক্লিনিক। রোগীকে আসতে হবে অন্যের জমির আইল দিয়ে। গ্রামের নিজস্ব রাস্তা হলে রোগীদের আসতে এই সমস্যা হবে না। তিনি বলেন, বৃষ্টি বা বর্ষা মওসুমে কাঁদা ও হাঁটু পানি পাড়ি দিয়ে রোগীদের আসতে হয় শুধুমাত্র চলাচলের রাস্তা না থাকায়।

বেতুয়ান পূর্বদক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম বলেন, স্কুলটিতে শিক্ষার্থীদের আসার কোন পথ নেই। অন্যের ফসলি জমি দিয়ে আসতে হয়। বৃষ্টি বা বর্ষা মওসুমে শিক্ষার্থীদের ক্লাস মুখি করা বড় চ্যালেঞ্চ হয়ে যায়। তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি ভোট কেন্দ্র। অথচ নির্বাচন যায় আসে। ভোটের জন্য প্রার্থীরা আসলেও নির্বাচন চলে যাওয়ার পর তারা ভুলে যায় এই প্রতিষ্ঠানটির কথা।

একটি রাস্তার বিশেষ প্রয়োজন এমন দাবী এই শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দের। স্থানীয় বাসিন্দা ডা. মোঃ জাকারিয়া মানিক বলেন, শুধুমাত্র একটি যাতায়াতের পথ পাল্টে দিতে পারে এই গ্রামের সার্বিক চিত্র। সকল সুবিধা, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করছে একটি মাত্র রাস্তার জন্য। সব কিছুই যেন আটকে আছে একটি রাস্তার অভাবে। তিনি বলেন, সরকারের প্রজ্ঞাপনে আছে জনগণের সুবিধা বিবেচনায় খাল-বিল-নালা ভরাট করে যাতায়াতের পথ তৈরী করা। অথচ যুগের পর যুগ সরকারি হালট (রাস্তা) থাকা শর্তেও আমরা গ্রামবাসী রাস্তা থেকে বঞ্চিত হয়ে রয়েছি।

দিলপাশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রণো বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে অনুভব করিনা। একজন গ্রামবাসী হিসেবে অনুভব করি একটি যাতায়াতের রাস্তার কতটা প্রয়োজন। এই রাস্তা নির্মাণের জন্য দুটি প্রকল্প দেয়া হয়েছে। অথচ স্থানীয় কিছু ষড়যন্ত্রকারী রাস্তা নির্মাণের বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছেন। স্থানীয় এমপি সাহেবও প্রকল্প দিয়েছেন গ্রামের বৃহত্তর স্বার্থে। কিন্তু আইনি জটিলতার কারণে আটকে আছে এই গ্রামের মানুষের যাতায়াতের এই পথটি। তিনি সরকার বাহাদুরের কাছে গ্রামবাসীর জনদূর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।

এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফউজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেতুয়ান গ্রামবাসীর যোগাযোগের জন্য রাস্তাটি খুবই জরুরী। কিন্তু তারা যেখানে রাস্তা করছিল সেখানে সরকারের জলাশ্রেণির জায়গা ছিল। ওই জলা ভরাট করে রাস্তা নির্মাণের অনুমতি বা শ্রেণি পরিবর্তনের কোন এখতিয়ার আমাদের নেই।

মন্ত্রণালয়ের আছে কিনা সেটা আমার জানা নেই। তাছাড়াও স্থানীয় একটি মহল ওই কাজ বন্ধের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ায় যারা কাজ করছিলেন তাদের সহযোগিতায় আমরা সেই কাজ বন্ধ করে দিয়েছি। তিনি আরও বলেন, অভিযোগকারীরা উচ্চ আদালত থেকে উকিল নোটিশও দিয়েছিল জেলা প্রশাসক, ইউএনও, কমিশনারসহ কয়েকজনকে। তারও জবাব আমাদের দিতে হয়েছে।

তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে। হয়তো সঠিক সমাধানের পথ সৃষ্টি হবে। ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বাকিবিল্লাহ বলেন, এই গ্রামের মানুষ নিজ উদ্যোগে বিপুল পরিমান অর্থ খরচ করে রাস্তা তৈরীর কাজ শুরু করছিল। যা দেশের একটি নজির বিহীন ঘটনা। স্থানীয় গুটি সংখ্যক মানুষের অপতৎপরতার কারণে কাজ বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি বলেন, আমি জোড়ালো ভাবে চাই এই রাস্তাটি হোক। এই রাস্তা নির্মাণের জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে। প্রশাসনিক জটিলতার কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। আশা করছি এটি খুব দ্রুত নিরশন হবে।

পাবনা-৩ আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন বলেন, আমি রাস্তা নির্মাণের জন্য প্রকল্প দিয়েছিলাম। কিন্তু রেকর্ডে জলা থাকায় সরকারি কোন বরাদ্দ দেয়ার নিয়ম না থাকায় সেটা ফেরত নেয়া হয়েছে। তিনি বলেন, শ্রেণি পরিবর্তন করা না হলে কোন কাজ করা সম্ভব নয়। তবে গ্রামের মানুষ যদি তদবির করে মন্ত্রণালয় পর্যন্ত নিতে পারে তাহলে আমি বিষয়টি নিয়ে আগাতে পারবো।

তিনি আরও বলেন, গ্রামবাসীর রাস্তাটি বিশেষ প্রয়োজন এটা আমি ভালো করেই জানি। এজন্য তারা নিজ উদ্যোগে খাল ও হালট ভরাট করে রাস্তা নির্মাণের কাজ শুরুও করেছিল। কিন্তু গ্রামে কতিপয় মানুষের খারাপ চিন্তাচেতনার কারণে সেই কাজটি বন্ধ হয়ে যায়। তবে রাস্তা তৈরীর ব্যাপারে আমার আন্তরিকতার কোন ঘাটতি নেই।

স্থানীয় বাসিন্দাদের দাবী, স্থানীয় গ্রুপিং, রাজনৈতিক দলাদলি, দ্বন্দ্ব, আধিপত্য ও প্রভাবকে উর্ধ্বে রেখে গ্রামাবাসীর জনদূর্ভোগ লাঘনে স্থানীয় জনপ্রতিনিধি, জনপ্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট মহল এই গ্রামের চলাচলের রাস্তাটি নির্মাণ করে যাতায়াতের পথ সুগম করবেন এমনটি প্রত্যাশা।

Continue Reading

Previous: ডুবে যাওয়া ফেরির ভিতরে থাকা যানবাহন উদ্ধার কাজ সমাপ্ত
Next: বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে গ্রেফতার ৪৬ জন ও মাদকদ্রব্য উদ্ধার

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

October 16, 2026
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

677615
Users Today : 2299
This Month : 83895
This Year : 649051
Total Users : 677615
Views Today : 7133
Total views : 2708072

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.