রাজশাহীর আলোঃ- তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় আজ ২৯ নভেম্বর (সোমবার) মুন্ডুমালা পৌরসভা অডিটরিয়ামে নগর-সমন্বয় কমিটি (টিএলসিসি)র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে ও পৌর স্টাফ কাজী রুবেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বেনজির আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এড. গোলাম মোস্তফা সভাপতি মুন্ডুমালা পৌরসভা ও জেলা পরিষদ সদস্য।আহসানুল হক স্বপন তানোর উপজেলা আওয়ামীলীগ ও সাবেক সাধারন সম্পাদক মুন্ডুমালা পৌরসভা। মুন্ডুমালা বনিক সমিতির সভাপতি, সাবেক (ইউপি) চেয়ারম্যান মোজ্জামেল হক, বাধাইড ইউনিয়ন।
বিশিষ্ট সমাজ সেবক লতিব সরদারসহ বিশিষ্ট ব্যাবসায়ী ও মুন্ডুমালা পৌরসভার সম্মানিত নাগরিকগন উপস্থিত ছিলেন।সভায় কর বিভাগের সচিব বলেন, সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে মুন্ডুমালা পৌরসভা প্রশাসন কতৃক গৃহীত সিদ্ধান্ত অবগত করছি; সম্মানিত মুন্ডুমালা পৌরবাসী আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কর বৃদ্ধিকরণ সম্পর্কিত বিভিন্নভাবে আলোচনা পর্যালোচনা করে মানুষের আয়-ব্যায়সহ সকল সুবিধা-অসুবিধা বিবেচনা করে পৌরবাসীর গনসুনানির রায় মোতাবেক শতকারা ২০ শতাংশ কর বৃদ্ধি করা হলো।
