Skip to content
July 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

করোনা নিয়ন্ত্রণে ১৫ নির্দেশনা

নিউজডেস্ক November 30, 2021

আলো ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে দেশের স্বাস্থ্যখাত দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে। রোগ নিয়ন্ত্রণ বিভাগের নির্দেশনাগুলো হচ্ছে:-
১. সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সময় সময় ঘোষিত অন্যান্য আক্রান্ত দেশ থেকে আগত যাত্রীদের বন্দরসমূহে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।

২. সকল ধরনের (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

৩. প্রয়োজনে বাইরে গেলে প্রত্যেক ব্যক্তিকে বাড়ির বাইরে সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৪. রেস্তোরাঁতে বসে খাওয়ার ব্যবস্থা ধারন ক্ষমতার অর্ধেক বা তার কম করতে হবে।

৫. সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।

৬. মসজিদসহ সকল উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৭. গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

৮. আক্রান্ত দেশসমূহ থেকে আগত যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৯. সকল শিক্ষা প্রতিষ্ঠান (সকল মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সহ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে।

১০. সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহীতা, সেবা প্রদানকারী ও স্বাস্থ্য কর্মীদের সর্বদা সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১১. স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

১২. করোনা উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করোনা রোগীর আইসোলেশন ও করোনা পজিটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যের কোয়ারেন্টিনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

১৩. কোভিড-১৯ এর লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সহায়তা করা যেতে পারে।

১৪. অফিস প্রবেশ এবং অবস্থানকালীন সময়ে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে।

১৫. কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণ ও হ্রাস করার নিমিত্তে কমিউনিটি পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য মাইকিং ও প্রচারণা চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ/মন্দির/গির্জা/প্যাগোডা সহ উপাসনা কেন্দ্রে মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

নির্দেশনাসমূহ দেশব্যাপী কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Continue Reading

Previous: জাতীয় আয়কর দিবস আজ
Next: মুন্ডুমালা পৌরসভায় নগর সমন্বয়কমিটি (টিএলসিসি)’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026
গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

July 23, 2026
প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

199881
Users Today : 1682
This Month : 147396
This Year : 171317
Total Users : 199881
Views Today : 14639
Total views : 642214

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.