Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে মানবিক কারণে দেওয়াল ভেঙ্গে দিলো সিটি করপোরেশন

নিউজডেস্ক April 10, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানা এলাকায় মানবিক দিক বিবেচনায় সীমানা প্রাচীর ভেঙ্গে দিলো রাজশাহী সিটি করপোরেশন। এঘটনায় মানবিক দিক থেকে কাজটি সঠিক হলেও আইনি জটিলতা থেকেই যায়।

শুক্রবার (৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে চন্দ্রীমা থানার নিউ কলোনি হাজরাপুকুর এলাকার ছোট বনগ্রাম মৌজার আরএস ১০৮৮ দাগের উপর অবস্থিত সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হয়। ঐ সীমানা প্রাচীর ছিলো হাসিনা আক্তার বেগমের সীমানা প্রাচীর। তার ঐ সীমানা প্রাচীর নিজস্ব জমির উপর থাকলেও প্রতিবেশি শিল্পি খাতুনের গেট বরাবর ছিলো।

এতে শিল্পি খাতুন ও তার পরিবারের সদস্যদের চলাচলে অসুবিধা হতো। এ কারণেই মুলত বাড়ির গেট বরাবর অবস্থিত সীমানা প্রাচীরটি ভেঙ্গে দেওয়া হয়। এ সময় রাসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক উপস্থিত ছিলেন।

তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, শিল্পি খাতুনের অভিযোগে আমরা এখানে আসি। এসে দেখি তার বাসার গেট বন্ধ করে সীমানা প্রাচীর দিয়েছেন প্রতিবেশি হাসিনা আক্তার বেগমের ছেলে-মেয়ে। এতে করে শিল্পির পরিবারের লোকজন বাসা থেকে বের হতে পারছিলো না। সে কারণেই সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হয়। পরে উভয় পক্ষকে নিয়ে জমির মাপ যোগ শেষে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। উভয় পক্ষকেই তিনি স্থানীয়ভাবে সমাধান করার কথাও বলেন। তিনি আরো বলেন মাটি মাপের জন্য সিটি করপোরেশনের সার্ভেয়ার থাকবে সঙ্গে আপনারা চাইলে উভয় পক্ষ সার্ভেয়ার রাখতে পারেন।

এদিকে সীমানা প্রাচীর নিয়ে শিল্পি খাতুনের পক্ষে গত ৭ এপ্রিল জামার আলী মীর (১৪৪/১৪৫ ফৌঃকাঃবি) ধারায় আদালতে আবেদন করেন। আদালত শান্তি ভঙ্গের নিমিত্তে আগামী ১ জুন উভয় পক্ষকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

উল্লেখ্য, উক্ত জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়ে আসছিলো। উভয় পক্ষ বিষয়টি নিয়ে থানায় বসেছিলেন। কোন সুরাহ না হওয়ায় তা মামলা পর্যন্ত গড়িয়েছে।

জানা যায়, হাসিনা আক্তার বেগমের ১০৮৮ দাগের ৭ ফিট রাস্তা ও জামান আলী মীরের ১০৮৯ দাগের ৪ ফিট রাস্তা ছাড়ার কথা ছিলো। এই ১১ ফিট জায়গায় রাস্তা হওয়ার কথা থাকলেও ১০৮৯ দাগের ৪ ফিট রাস্তা না ছেড়ে বাড়ি করেন। এতে প্রতিপক্ষ ১০৮৮ দাগের ৭ ফিট রাস্তা তারা ব্যবহার করছিলো। পরে সেই ৭ ফিট রাস্তা ঘিরে নেয় হাসিনা আক্তার বেগমের পরিবার। অপরদিকে রাস্তা না ছেড়ে বাড়ি করেন জামান আলী মীর।

এখন হাসিনা আক্তার বেগমের ৭ ফিট জায়গার উপর রাস্তা ব্যবহার করতেই নানা কূটকৌশল ও হয়রানি করছেন জামান আলী মীরের পরিবার।
এ বিষয়ে হাসিনা আক্তার বেগমের ওয়ারেশ এ্যাড. সোমা বলেন, আমাদের ১০৮৮ দাগের উপর সীমানা প্রাচীর দেওয়া ছিলো। সেটা রাজশাহী সিটি করপোরেশন মানবিক কারণে ভেঙ্গে দেয়।

তিনি আরও বলেন, রাসিকের পক্ষে আমাদের বলা হয়েছে অভিযোগ দিলে রাসিক তাদের ৪ ফিট রাস্তাও বের করে দিবেন। কারণ প্রতিপক্ষের ১০৮৯ দাগে ৪ ফিট রাস্তা আছে। যা তারা দখন করে বাড়ি করেছেন। রাস্তা ছাড়লে দুই পক্ষকেই ছাড়তে হবে। তাছাড়া কেন শুধুমাত্র আমরা রাস্তা দিবো? প্রশ্ন রাখেন তিনি।

Continue Reading

Previous: আগুনে ক্ষতিগ্রস্থ বেকারী পরিদর্শন করেন উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ
Next: মান্দায় শিশু বাচ্চা ধর্ষণ চেষ্টার বিচার : ইউপি সদস্যের জুতাপেটা

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196355
Users Today : 918
This Month : 143870
This Year : 167791
Total Users : 196355
Views Today : 8306
Total views : 620768

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.