Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

মান্দায় শিশু বাচ্চা ধর্ষণ চেষ্টার বিচার : ইউপি সদস্যের জুতাপেটা

নিউজডেস্ক April 10, 2022

রা জ শা হী র আ লোঃ – নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় তিন শিশু বাচ্চাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত ব্যক্তিকে জুতাপেটা ও কান ধরে উঠবস করে মীমাংসা করিয়ে দিয়েছেন ইউপি সদস্য শামসুল হক। শামসুল হক উপজেলার ৫নং গণেশপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য।
এ ঘটনা মীমাংসা করে দেওয়ার পর এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রকাশ্যে মুখ না খুললেও গোপনে অনেকেই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ঘটনাটি ঘটেছে, উপজেলার গণেশপূর ইউপির পারইল হঠাৎপাড়া গ্রামে। ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন মহলের জোর তদবীর চলছে বলেও জানা গেছে। এঘটনার ৭ দিন পেরিয়ে গেলেও তাদের ভয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ করতে পারেনি ভুক্তভোগী পরিবার। ইউপি সদস্য শামসুলের ক্ষমতার দাপটে কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না।

অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৪৫) তিনি পারইল মধ্য পাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে ও ইউপি সদস্য শামসুল হকের ছোট ভাই।সরেজমিনে গিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে অভিযুক্ত ব্যক্তি আব্দুল আজিজ প্রথম শ্রেণীতে পড়ুয়া তিন শিশু বাচ্চাকে ৫ টাকার প্রলোভন দিয়ে ধান ক্ষেতের মাঠের মধ্যে নিয়ে যান। মাঠের মধ্যে কৃষকদের বিশ্রামাগারে নিয়ে প্যান্ট খুলে নোংরামি ও ধর্ষণের চেষ্টা করে। ৩ শিশু বাচ্চার চিৎকারে অভিযুক্ত ব্যক্তি ভয়ে ছেড়ে দেন।

এই কথা যাতে বাড়িতে না বলে এইজন্য বাচ্চাদের ভয় দেখান। পরে তিন শিশু বাচ্চার মধ্যে একজন তার মাকে ঘটনাটি জানিয়ে দেয়। এরপর অপর দুই বাচ্চাকে জিজ্ঞাসা করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৫ টাকার নোট দিয়ে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে খারাপি করেছে। পরে আমরা কান্নাকাটি করলে ছেড়ে দেয়।

বিষয়টি জানার পর, শিশু বাচ্চার অভিভাবকেরা স্থানীয় ইউপি সদস্য শামসুলকে জানালে তিনি মীমাংসা করে দিবে বলে আশ্বস্ত করেন। এরপর ঘটনা ধামাচাপা দিতে ইউপি সদস্য রাতারাতি বাচ্চাদের অভিভাবকদের ডেকে নিয়ে তাদের সামনে অভিযুক্ত আব্দুল আজিজকে জুতাপেটা ও কান ধরে উঠবস করে নিয়ে মীমাংসা করে দেন। এরপর বিষয়টি কাউকে না জানানোর জন্য তাদেরকে নিষেধ করেন।

এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, ভুক্তভোগী পরিবার গরীব অসহায় এবং সরকারি জমিতে বসবাস করেন। তারা অন্যের বাড়িতে কাজ করে দিন আনে দিন খায়। তাদের কিছু করার মতো কোনো শক্তি বা ক্ষমতা নেই। এজন্য অভিযুক্ত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় সালিশ করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে কেঁদে ফেলে বলেন, আমরা গরীব হওয়ায় শিশু বাচ্চাদের সঙ্গে নোংরামি করেছে। এরকম দুষ্কৃতকারী ব্যক্তির শাস্তি হওয়া দরকার। কিন্তু আমাদের বিচার করার ক্ষমতা নেই। অভিযুক্ত আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করলে তার বড় ভাই ইউপি সদস্য শামসুল, মাদ্রাসা সুপার আব্দুর রাকিব, মিজানুর রহমান, সহ কয়েকজন জুতাপিটা করে মীমাংসা করে দেন। এলাকার মান ক্ষুন্ন হবে বলে ধৈর্য ধরতে বলেন।

এ ব্যাপারে ইউপি সদস্য শামসুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ক্ষমতায় বিচার করেছি। আপনাদের যা করার তাই করেন।
মাদ্রাসার সুপার আব্দুর রাকিবের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে গনেশপুর ইউনিয়ন বিট পুলিশিং এর কর্মকর্তা থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, ঘটনাটি জেনেছি অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশু বাচ্চা ধর্ষণ চেষ্টার ঘটনায় ইউপি সদস্য বিচার করতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই সালিশ বিচার তিনি করতে পারেন না।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিক বলেন, শিশু নির্যাতনের ঘটনার বিচার ইউপি সদস্য করতে পারেন না।

Continue Reading

Previous: রাজশাহীতে মানবিক কারণে দেওয়াল ভেঙ্গে দিলো সিটি করপোরেশন
Next: রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ঘ: হাসুয়ার কোপো এক ব্যক্তি খুন, আটক-১৮

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196422
Users Today : 985
This Month : 143937
This Year : 167858
Total Users : 196422
Views Today : 9195
Total views : 621657

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.