Skip to content
July 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ঘ: হাসুয়ার কোপো এক ব্যক্তি খুন, আটক-১৮

নিউজডেস্ক April 10, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হাসুয়ার কোপে খোকন আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চারঘাট, পুঠিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। নিহত খোকন আলী চারঘাট মডেল থানার জোতকার্তিক গ্রামের মোজাহার আলীর ছেলে।

শুক্রবার (৮এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেন পক্ষের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিম পক্ষের কমিটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সেলিম পক্ষের লোকজন মসজিদে ইফতার করতে গেলে মুকুল পক্ষের লোকজন প্রতিপক্ষ সেলিমের পক্ষের লোকজনের সঙ্গে বাতবিতন্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত ও হাসুয়ার কোপে খোকন আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে উভয় পক্ষের ১৮জনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

এ ব্যপারে শনিবার সকালে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটির আধিপত্য বিস্তার ও ইফতার নিয়ে কটুক্তি করাকে কেন্দ্র করে মসজিদ কমিটির বর্তমান সভাপতি ও সাবেক সভাপতি গ্রুপের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং হাসুয়ার কোপে খোকন আলী নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় চারঘাট মডেল থানায় নিহত খোকনের স্ত্রী রুপা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় বর্তমান সভাপতি এএইচএম কামরুজ্জামান ওরফে মুকুল হোসেনকে প্রধান আসামী করে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন নিহত খোকনের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংঘর্ঘ ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

Continue Reading

Previous: মান্দায় শিশু বাচ্চা ধর্ষণ চেষ্টার বিচার : ইউপি সদস্যের জুতাপেটা
Next: ফেসবুকে লাইভে রাবি সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196475
Users Today : 1038
This Month : 143990
This Year : 167911
Total Users : 196475
Views Today : 9786
Total views : 622248

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.