Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

রোহিঙ্গা রেজল্যুশন বাস্তবায়নে নিউইয়র্কে কূটনীতিকদের প্রতি আহ্বান

নিউজডেস্ক February 24, 2023

আলো ডেস্ক: রোহিঙ্গা রেজল্যুশন বাস্তবায়নে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে রোহিঙ্গাবিষয়ক একটি উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি এই আহ্বান জানান। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য  জানায়।

আলোচনা সভায় ব্রুনেই দারুসসালাম, কানাডা, জিবুতি, মিশর, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, সেনেগাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এবং অন্যান্য পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, আলোচনায় জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির স্থায়ী পর্যবেক্ষণ মিশনের রাষ্ট্রদূত পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন। ।

২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো মিয়ানমারের পরিস্থিতিবিষয়ক একটি রেজল্যুশন (২৬৬৯) গৃহীত হয়। এতে মিয়ানমারের বিদ্যমান রাজনৈতিক সমস্যাসহ রোহিঙ্গা সংকটের সমাধানের বিষয়টিও বিশেষভাবে প্রাধান্য পায়।

এ ছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদে বিগত বছরগুলোতে নিয়মিতভাবে রোহিঙ্গাবিষয়ক রেজল্যুশন পাস হয়। নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের রোহিঙ্গাবিষয়ক এই রেজল্যুশনগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কার্যকরভাবে বাস্তবায়নের জোরালো আহ্বান জানানোই ছিল এই আলোচনার মূল উদ্দেশ্য ।

বিশ্ব সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টার পরও রোহিঙ্গা প্রত্যাবাসনে সফলতা না আসায় হতাশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশসহ এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনার কথা পুনঃউল্লেখ করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মতো ছোট আয়তনের দেশে বিশাল জনসংখ্যাসহ অনেক চ্যালেঞ্জ রয়েছে। এর ওপর মিয়ানমার থেকে আসা ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে আশ্রয় দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত নয়।

নিরাপত্তা পরিষদে সম্প্রতি গৃহীত রেজল্যুশনের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বলিষ্ঠ নেতৃত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে উদ্যোগ নেওয়ার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি আঞ্চলিক সংস্থা আসিয়ানের নেতৃত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন।

বক্তারা রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আসিয়ানের পাঁচ দফা ঐক্যমত্যের সফল বাস্তবায়নের ওপরও জোর দেন। তাছাড়া রোহিঙ্গা সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন সভায় উপস্থিত প্রতিনিধিরা।

আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা মিয়ানমার থেকে আগত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে অস্থায়ীভাবে আশ্রয় এবং সব ধরনের মানবিক সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ  জানান।

আলোচনায় স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক সাব-কমিটির গুরুত্বপূর্ণ সদস্য গ্রেগরি মিক্‌সের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন।

এই বৈঠকে দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: পুরুষ নির্যাতন প্রতিরোধ আইনের দাবি
Next: চাঁপাইনবাবগঞ্জে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196346
Users Today : 909
This Month : 143861
This Year : 167782
Total Users : 196346
Views Today : 8125
Total views : 620587

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.