ভ্রাম্যমান প্রতিনিধি
ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা উপজেলায় সফরকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা.আ ন ম এহছানুল হক মিলন কে কাছে পেয়ে উপজেলার দীর্ঘদিন ধরে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য নং- ৪৯ নওগাঁ-৪ ( সমগ্র মান্দা উপজেলা)আসনের সংসদ সদস্য ডা.ইকরামুল বারী টিপু। গতকাল ১৮ ই জুলাই রোজ শনিবার রাজশাহী থেকে সড়ক পথে মান্দা হয়ে নওগাঁ জেলা শহরে যাওয়ার পথে উপজেলার ফেরিঘাট এলাকায় শিক্ষামন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সংসদ সদস্য ডা.ইকরামুল বারী টিপু উপজেলার ভৌগোলিক বিশালত্ত্ব ও বঞ্চনার চিত্র তুলে ধরে বলেন,মান্দা উপজেলাটি ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি অত্যন্ত সমৃদ্ধ ও জনবহুল একটি এলাকা।অথচ আমাদের পার্শ্ববতী নওগাঁ-১আসন ৩ টি উপজেলা নিয়ে গঠিত,যেখানে প্রতিটি উপজেলা নিয়ে গড়ে মাএ ৬ থেকে ৮ টি করে ইউনিয়ন রয়েছে।উন্নয়নের ক্ষেত্রে যদি তারা প্রতিটি উপজেলায় ৩ টি করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির সুযোগ পায়,তবে ১৪ টি ইউনিয়নের এই বিশাল মান্দা উপজেলার জন্য মাএ ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভূক্ত কোনো ভাবেই পর্যান্ত নয়।সেই হিসেবে জনসংখ্যার অনুপাতে মান্দা উপজেলার অনন্ত ৯ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হওয়া উচিত।
তিনি আর বলেন, গত ১৭-১৮ বছরে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষা অনুরাগীরা নিজেদের কষ্টর্জিত অর্থ ব্যয় করে শিক্ষার প্রসারে অসংখ্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কিন্তু নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে এইসব প্রতিষ্ঠানের অনেক গুলো এখনও এমপিও ভুক্ত হতে পারেনি।বর্তমানে শিক্ষানীতি ও এমপিও নীতিমালার সংস্কার চলমান থাকায় শর্ত কিছুটা শিথিল করে হলেও যোগ্যতার ভিওেিত মান্দার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে অগ্রধিকার দিয়ে দ্রুত এমপিও ভুক্ত করার আহ্বান জানান।
এমপি টিপুর এই দাবির প্রেক্ষিতে অনুষ্ঠানে মাননীয় শিক্ষা মন্ত্রী ডা.আ ন ম এহছানুল হক মিলন বলেন,বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক।সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর আবেদন ও প্রয়োজনীয় বিষয়গুলাে যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইহার আগে সকাল থেকেই মাননীয় শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে মান্দা উপজেলা প্রবেশদ্বার ফেরিঘাট এলাকায় বিএনপি’র হাজারো নেতা -কর্মী, শিক্ষক,বিভিন্ন প্রতিষ্ঠানের ছাএ- ছাএীরা, সাধারণ মানুষের সমাগম ঘটে।পরে মান্দা বাসীর পক্ষে থেকে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মানের স্মারকও তুলে দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও
