Skip to content
October 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

২০২২ সালে মেট্রোরেল চালুর প্রত্যাশা জাপানি রাষ্ট্রদূতের

নিউজডেস্ক October 28, 2021

আলো ডেস্ক: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ২০২২ সালের শেষ নাগাদ মেট্রোরেল চালু হবে বলে আশা প্রকাশ করেছেন। গত মঙ্গলবার এক বার্তায় তিনি এই আশা প্রকাশ করেন। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দুই বছর পূর্তি উপলক্ষে এক বার্তা দিয়েছেন ইতো নাওকি। বার্তায় ইতো নাওকি বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগে বড় আকারের অবকাঠামো প্রকল্পগুলো অব্যাহত রয়েছে। জাপানের চলমান প্রকল্পগুলো হলো -ঢাকা মেট্রো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ, যমুনা রেলওয়ে সেতু এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। ঢাকা মেট্রো লাইন- ৬ এর একটি ট্রায়াল রান আগস্টে শুরু হয়েছিল। এটা ২০২২ সালের শেষ নাগাদ চালু হবে বলে আশা করা হচ্ছে।

একই সময়ে জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে আমরা তাদের বিনিয়োগের পরিবেশ উন্নত করতে চেষ্টা করব। আমরা কাস্টমস ক্লিয়ারেন্স, বিদেশি রেমিট্যান্স, আমদানি লেনদেন নিষ্পত্তি এবং ট্যাক্সেশন চ্যালেঞ্জ মোকাবিলা চালিয়ে যাব। জাপানি রাষ্ট্রদূত বলেন, বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে জাপান অবকাঠামোগত প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ উন্নত করার পাশাপাশি বাংলাদেশ এবং সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাবে। এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য জাপান ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিকের (এফওআইপি) রূপকল্প বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে।

রোহিঙ্গা শরণার্থীদের সমস্যার সমাধানেও এফওআইপির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি শরণার্থীদের প্রত্যাবাসনকে আরও কঠিন করে তুলেছে। এই সংকট দীর্ঘায়িত হওয়ায় শিক্ষা, প্রশিক্ষণ ও জীবিকা নির্বাহসহ কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর অবস্থার উন্নতি জরুরি।

তিনি বলেন, ভাসানচরে উদ্বাস্তুদের স্থানান্তর পরিকল্পনায় সহযোগিতার জন্য সম্প্রতি বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ সংস্থার মধ্যে স্বাক্ষরিত এমওইউকে আমরা স্বাগত জানাই। জাপান মানবিক সহায়তা এবং বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে। ইতো নাওকি বলেন, জুলাই থেকে আগস্ট পর্যন্ত, জাপান বাংলাদেশকে ৩ মিলিয়নেরও বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছে। জাপানি জনগণের কাছ থেকে উপহারটি ছিল কোভিড-১৯ সংক্রমণের হুমকির সম্মুখীন বাংলাদেশের জনগণের চাহিদা মেটাতে। বাংলাদেশে জাপানি নাগরিকদের জন্য টিকা আরও সহজলভ্য করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

Continue Reading

Previous: নির্বাচন নিয়ে চিন্তাই করছি না: ফখরুল
Next: আমিরাতে কর্মীদের বেতন কাঠামো নির্ধারণের অনুরোধ প্রবাসীকল্যাণ মন্ত্রীর

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

October 16, 2026
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

676572
Users Today : 1256
This Month : 82852
This Year : 648008
Total Users : 676572
Views Today : 3977
Total views : 2704916

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.