Oplus_131072
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই ২০২৬ দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ৩ জুলাই ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদ-প্রাপ্ত আসামি রাকিবুল হাসান রাকিব (২৮), পিতা রফিকুল ইসলাম, গ্রাম হরিরামপুর, থানা বাঘা, জেলা রাজশাহীকে গ্রেপ্তার করা হয়। জিআর-১৬৩/২১ (বাঘা) মাদক মামলায় বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদ- প্রদান করেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছানোর পর হরিরামপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
এছাড়া বিভিন্ন মাদক ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মিলন হোসেন, পিতা আকবর আলী, গ্রাম আলাইপুর (পাকুরিয়া ইউনিয়ন); জালাম (৫২), পিতা নইমুদ্দিন, গ্রাম মিলিকবাঘা (পুরাতন বাসস্ট্যান্ড); বাবুল হোসেন, পিতা আয়েব উদ্দিন, গ্রাম পুরাতন বাসস্ট্যান্ড (বাঘা পৌরসভা); মিলন মিয়া, পিতা জান মোহাম্মদ, গ্রাম বাউসা মিয়াপাড়া; বজলুল, পিতা নজরুল ইসলাম, গ্রাম আলাইপুর (পাকুরিয়া ইউনিয়ন); আলতাব হোসেন, পিতা মৃত মহসিন আলী, গ্রাম তুলসীপুর (মনিগ্রাম ইউনিয়ন); এবং আনোয়ার হোসেন, পিতা শামসুল আলম, গ্রাম আটঘড়ি (মনিগ্রাম ইউনিয়ন)। তাদের সকলের বাড়ি রাজশাহী জেলায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “অপরাধ করে কেউ সাময়িকভাবে পার পেলেও শেষ পর্যন্ত তাকে আইনের মুখোমুখি হতেই হবে। মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।” এ সময় তিনি জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
