Skip to content
July 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সতর্ক অবস্থান

নিউজডেস্ক November 30, 2021

আলো ডেস্ক: করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য স্থল, সমুদ্রবন্দর ও রেলস্টেশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রী বিশেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে আগত যাত্রীদের দিকে কঠোর নজরদারি ও মনিটরিং করা হচ্ছে।

বিভিন্ন দেশ থেকে সরাসরি ফ্লাইট না থাকলেও মধ্যবর্তী বিভিন্ন দেশ হয়ে যাত্রীদের বাংলাদেশে আসার সুযোগ রয়েছে। তাই আফ্রিকা ও ওমিক্রন শনাক্ত দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে আসছে কিনা সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা গেছে, ওমিক্রন যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আকাশপথ, স্থল, সমুদ্রবন্দরসমূহে কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ অবস্থায় বন্দরগুলোর করণীয় কী তা নির্ধারণে গতকাল সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসার কথা রয়েছে। বৈঠক শেষে সুনির্দিষ্ট নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে বলে তারা জানান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ সকালে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেদিন থেকে সব দেশকে করোনার নতুন এ ধরন সম্পর্কে সতর্ক করেছে, সেদিন থেকেই সাউথ আফ্রিকা ও অন্যান্য যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেসব দেশের যাত্রীদের প্রতি অধিকতর খেয়াল রাখা হচ্ছে।

তিনি জানান, আফ্রিকা থেকে সরাসরি ফ্লাইট না থাকলেও অন্যান্য দেশ হয়ে যাত্রী আসেন। তবে ওমিক্রন সংক্রমণের খবরের পর আইভরিকোস্ট থেকে ব্যবসায়িক প্রয়োজনে দুজন আফ্রিকান যাত্রী দেশে এসেছেন। বিমানবন্দরে তাদের প্রয়োজনীয় হেলথ স্ক্রিনিংসহ (টিকা সনদ পরীক্ষা, বিগত ১০ দিনের ভ্রমণকারী দেশের সংখ্যা এবং করোনার উপসর্গ রয়েছে কিনা ইত্যাদি) প্রয়োজনীয় কার্যক্রম শেষ করা হয়েছে।

একইসঙ্গে তাদের কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (২৮ নভেম্বর পর্যন্ত) দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সর্বমোট ৯ হাজার ৪৯২ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এর মধ্যে শাহজালালসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৭৮০ জন, স্থলবন্দরে ১ হাজার ৪৪৯ জন এবং সমুদ্রবন্দরে ২৬৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরু থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন বন্দরে আগত মোট ২৫ লাখ ২৬ হাজার ৮৫৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৭৮০ জন, স্থলবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৫৪৮ জন, রেলস্টেশনে ৭ হাজার ২৯জন এবং সমুদ্রবন্দরে ১ লাখ ১৬ হাজার ৭০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিকে রাজধানীসহ সারাদেশের জন্য সতর্কতামূলক ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

নির্দেশনায় আক্রান্ত দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হয়েছে। গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডাইরেক্টর, সিডিসি অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা জারি হয়।

নির্দেশনায় বলা হয়, সাউথ আফ্রিকা ও অন্যান্য দেশে নতুন ধরনের করোনাভাইরাস ওমিক্রন’র সংক্রমণ দেখা দেওয়ায় অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে করোনার এ ধরন সম্পর্কে সতর্ক করেছে। যুক্তরাজ্যসহ অনেক দেশ সাউথ আফ্রিকা, নামিবিয়া জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি এবং লেসোথোর সঙ্গে আকাশপথ ও সড়কপথে যোগাযোগ বন্ধ রেখেছে।

করোনার সাউথ আফ্রিকান এ ভ্যারিয়েন্ট করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট থেকেও অধিক সংক্রামক বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তাই এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

Continue Reading

Previous: হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যু
Next: তিন দিনের মধ্যে সাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026
গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

July 23, 2026
প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

201060
Users Today : 236
This Month : 148575
This Year : 172496
Total Users : 201060
Views Today : 962
Total views : 646108

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.