আলো ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। এর আগে সেখানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, খালেদা জিয়া প্রিজনার। চাইলেই তিনি বিদেশ যেতে পারেন না। তবে তিনি চাইলে যে কোনো দেশ থেকে চিকিৎসক আনতে পারবেন।
তার মেডিকেল রিপোর্ট বিদেশে পাঠানো হয়েছে। বৈঠকে বিদেশি কূটনীতিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি, এলডিসি থেকে উত্তরণ, রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয়।
