Skip to content
July 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিরা অফিস করবেন বাসা থেকে

নিউজডেস্ক January 24, 2022

আলো ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে অর্ধেক জনবল নিয়ে অফিস করার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে সরকার। এ ক্ষেত্রে গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিরা বাসা থেকে অফিস করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। করোনা সংক্রমণ রোধে গতকাল সোমবার থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অর্ধেক জনবলের বিষয়টি গতকাল সোমবার থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যেনো চলে। করোনার যে সংক্রমণ তা ঊর্ধ্বগতি, কালকে প্রায় ৩১ শতাংশ সংক্রমণ ছিল।

ফরহাদ হোসেন বলেন, যেহেতু তৃতীয় ঢেউয়ে আছি, আমাদের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এ রকম নির্দেশনা ছিল, সেগুলো আমরা বাস্তবায়ন করেছি। যার কারণে অর্ধেক সংখ্যক নিয়ে যে অফিস করা এবং এরও কম সংখ্যক নিয়ে অফিস করার প্র্যাকটিস করেছি। তিনি বলেন, যারা সাধারণত গর্ভবতী নারী, যারা একটু অসুস্থ- এরা ঘরে থেকে অফিস করবেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে।

বিশেষ করে জুম, ই-নথি, এসএমএস, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা তাদের কাজগুলো চালিয়ে নেবেন। ইতোমধ্যে আমরা সবাইকে জানিয়েছি, মন্ত্রণালয় এবং অন্যান্য অফিস, রাস্তাতে যানবাহনের সংখ্যা দেখে বুঝতে পেরেছেন যে মানুষ কিন্তু ইতোমধ্যে সচেতন হয়েছে এবং আমাদের কর্মকর্তা-কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তারাও কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন।

যার কারণে এটি বাস্তবায়ন ইতোমধ্যে দেখছি। প্রতিমন্ত্রী বলেন, তবে যেহেতু গতকালকে (গত রোববার) প্রজ্ঞাপন হয়েছে আমরা আরও বেশি বাস্তবায়ন দেখব আগামীতে। এ সময়ে সবাইকেই সহযোগিতা করতে হবে।

Continue Reading

Previous: বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
Next: অসম্মান-অপমান বয়ে নিয়ে এলে পুলিশে ঠাঁই নেই: আইজিপি

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026
গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

July 23, 2026
প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

201238
Users Today : 414
This Month : 148753
This Year : 172674
Total Users : 201238
Views Today : 1903
Total views : 647049

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.