Skip to content
July 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি

নিউজডেস্ক January 25, 2022

আলো ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠাতে নির্দিষ্ট কয়েকটি এজেন্সিকে সুযোগ না দিয়ে সব এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকরা। এছাড়াও সব এজেন্সি ও বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধেরও দাবি জানিয়েছেন তারা। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এজেন্সির সভাপতি টিপু সুলতান বলেন, দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি একই জামানত দিয়ে লাইসেন্সপ্রাপ্ত হয়েছে। আইনগতভাবে সব এজেন্সি সমমানের হওয়া স্বত্তেও ২৫ এজেন্সি মূল সিন্ডিকেট আর তাদের সাব এজেন্ট হবে ২৫০ এজেন্সি। এটি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য চরম অবমাননাকর।

একটি রিক্রুটিং এজেন্সির অন্য একটি সমমানের রিক্রুটিং এজেন্সির সাব এজেন্ট কোনো অবস্থায়ই হতে পারে না। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে সব বৈধ রিক্রুটিং এজেন্সি কেন অধিকারপ্রাপ্ত হবে না, জানতে চেয়ে তিনি বলেন, ২৫ এজেন্সি ও ২৫০ সাব এজেন্সি নির্ধারণে যোগ্যতার মাপকাঠিই বা কী? প্রায় তিন বছর শ্রমিক রপ্তানি বন্ধ থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের একটি চুক্তি সই হয়।

তিনি অভিযোগ করে বলেন, চুক্তি সই হওয়ার সময় ২০১৬ সালে যে সিন্ডিকেটচক্র কর্মীদের অর্থ লুট করেছে, সেই সংঘবদ্ধ চক্রটি অত্যন্ত সুকৌশলে এবারও দুই দেশের নীতিনির্ধারকদের ভুল তথ্য, শক্তি ও অর্থ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠাতে চুক্তিতে একটি শর্ত জুড়ে দেয়। আর তা হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সিলেক্ট করার ক্ষমতা মালয়েশিয়া সরকারের হাতে রাখা। আর এই শর্তের কারণে আবারও সিন্ডিকেট হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং সিন্ডিকেটকে উৎসাহিত করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে তিনি দাবি জানান, আমাদের দাবি খুবই সাধারণ ও স্বাভাবিক। কোনো প্রকার সিন্ডিকেট, মনোপলি ও শ্রেণিবিভাজন ছাড়া সব বৈধ এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখা সরকারের দায়িত্ব ও কর্তব্য। তাই সব বৈধ লাইসেন্সপ্রাপ্ত এজেন্সিকে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির সুযোগ দিতে হবে। টিপু সুলতান বলেন, ২০১৯ সালের আইন অনুযায়ী আমাদের সরকার শ্রমিকদের লাইসেন্স দেবে। কিন্তু কারা ব্যবসা করবে সেটা ঠিক করবে মালয়েশিয়া সরকার। আমি মনে করি এটা আমাদের স্বার্বভৌমত্ব লঙ্ঘন।

আমার দেশ থেকে কারা কাজ করবে সেটা নির্ধারণ করবো আমরা, মালয়েশিয়া সরকার বা অন্য কোনো সরকার নয়। এজেন্সির একাধিক নেতা বলেন, আমরা জনশক্তি রপ্তানিতে যেমন কোনো সিন্ডিকেট চাই না, তেমনি চাই না বিমানভাড়ার অস্বাভাবিক মূল্য। কিছু এজেন্সি তিন থেকে চার মাস আগে বাংলাদেশ বিমান থেকে কম টাকায় টিকিট কিনে মজুত করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মধ্যপ্রাচ্যগামী কর্মীরা। সংবাদ সম্মেলনে চারটি প্রস্তাব তুলে ধরেন তারা

১. জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য চাহিদা অনুযায়ী দ্রুত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করতে হবে।

২. রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইন্সে লেবার ফেয়ার নির্ধারণ করতে হবে।

৩. বাংলাদেশকে ওপেন স্কাই ঘোষণা ও বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে আমন্ত্রণ জানিয়ে সংকটের স্থায়ী সমাধান করতে হবে।

৪. বাংলাদেশ বিমানসহ সব বৈদেশিক এয়ারলাইন্সকে যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে সরকারের কঠোর নজরদারির আওতায় আনতে হবে এবং দুই-তিনগুণ মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের (সিন্ডিকেট) দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদের মহাসচিব আরিফুর রহমান, বায়রা সদস্য কল্যাণ পরিষদের মহাসচিব লিমা বেগমসহ একাধিক রিক্রুটিং এজেন্সির মালিক।

Continue Reading

Previous: দেশে পৌনে ৪ কোটি শিশুর লেখাপড়া ব্যাহত
Next: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির নির্বাচন স্থগিত

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026
গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

July 23, 2026
প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

199228
Users Today : 1029
This Month : 146743
This Year : 170664
Total Users : 199228
Views Today : 11006
Total views : 638581

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.