Skip to content
July 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বিনাদোষে জাহালমের কারাভোগ, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ

নিউজডেস্ক August 8, 2022

আলোডেস্কঃ বিনাদোষে প্রায় তিন বছর কারাভোগ করা পাটকল শ্রমিক জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংককে নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট। ওই রায়ের ৮৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভুলভাবে কাউকে যেন মামলায় জড়ানো না হয়।

রোববার (৭ আগস্ট) জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রায়ে ব্র্যাক ব্যাংককে বলা হয়েছিল, রায়ের কপি হাতে পাওয়ার এক মাসের মধ্যে জাহালমকে ১৫ লাখ টাকা দিতে হবে। আর টাকা দেওয়ার এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেলের কার্যালয়ে তা লিখিতভাবে জানাতে হবে।

দুদকের আইনজীবী জানান, ২০২০ সালে ব্র্যাক ব্যাংক এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল। এখন তারা পূর্ণাঙ্গ অনুলিপি পেলে লিভ টু আপিল করতে পারে।

এর আগে সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের এপ্রিলে মোট ৩৩টি মামলা করে দুদক। দুদক তদন্ত করে জানায়, জালিয়াত চক্র সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখায় আবু সালেকসহ তিনজনের হিসাব থেকে ১০৬টি চেক ইস্যু করে। চেকগুলো ১৮টি ব্যাংকের ১৩টি হিসাবে ক্লিয়ারিংয়ের মাধ্যমে জমা করে ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়। ওই ১৮টি ব্যাংকের মধ্যে একটি হলো ব্র্যাক ব্যাংক।

এরপর দুদকের নবীন অনভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে গ্রেফতার করা হয় টাঙ্গাইলের জাহালমকে। তাকে ‘আবু সালেক’ হিসেবে শনাক্ত করেছিলেন ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তা। সে কারণে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে এই জরিমানা দিতে বলা হয়।

আদালত রায়ে বলেছিলেন, এ ঘটনায় সোনালী ব্যাংকের কোনো ভুল না পাওয়ায় তাদের জরিমানা করা হয়নি। তবে দুদককে হাইকোর্ট সতর্ক করে দিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়।

রায়ে হাইকোর্ট বলেন, দুদকের তদন্ত কর্মকর্তা যথাযথভাবে তার দায়িত্ব পালন করেনি। তদন্ত রিপোর্টেও এটা উঠে এসেছে। কিন্তু সব দেখে মনে হয়েছে তার কোনো খারাপ উদ্দেশ্যে ছিল না। এখানে দুদকের ৩১ ধারা (সরল বিশ্বাসের ভুল) প্রযোজ্য। যদিও তারা অদক্ষ ও অযোগ্য। কিন্তু আমরা ওই অফিসারদের প্রতি ক্ষতিপূরণ আরোপ করছি না। এখানে সালেকের স্থলে জাহালমকে জড়ানোর কোনো উদ্দেশ্যে দেখছি না।

দুদকের বিষয়ে হাইকোর্ট বলেন, দুদক একটি জাতীয় প্রতিষ্ঠান এবং দুর্নীতি প্রতিরোধে গঠিত স্বাধীন কর্তৃপক্ষ। আইন ও বিধি অনুসারে তাদের তদন্ত কার্যক্রম চালাবে, এবং ভবিষ্যতে কোনো মামলায় কোনো ব্যক্তিকে এ ধরনের ভুলভাবে যেন জড়ানো না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ব্যাংক কর্মকর্তাদের সম্পর্কে আদালত বলেন, তদন্ত রিপোর্টে দেখা যায়, বিশেষত ব্যাংকের দুই কর্মকর্তা সালেকের স্থলে জাহালমকে এনেছেন। তাদের এ কার্যক্রম তদন্ত কর্মকর্তাকে ভুল পথে পরিচালিত (মিসগাইড) করেছে। আর তারা ইচ্ছা করে এ কাজ করেছে।

ওই সময় ব্যাংক ঋণ সংক্রান্ত ঘটনায় ৩৩ মামলায় জাহালমকে গ্রেফতার দেখানো হয়েছিল। হাইকোর্ট রায়ে বলেছেন, জাহালমের মতো আর কোনো নিরীহ লোক যেন ভবিষ্যতে দুদকের মামলায় জেল না খাটে। দুদককে যথাযথভাবে তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

২০১৯ সালের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত।

৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে ‘স্যার, আমি জাহালম, সালেক না…’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত।

প্রতিবেদনে বলা হয়, ‘স্যার, আমি জাহালম। আমি আবু সালেক না, আমি নির্দোষ।’ ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বিচারকের উদ্দেশ্যে তাকে বারবার বলতে দেখা যায়, ‘আমি আবু সালেক না ’

খোঁজ নিয়ে জানা যায়, আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটেন নির্দোষ জাহালম। তিনি পেশায় পাটকল শ্রমিক।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ চারজনকে তলব করেন হাইকোর্ট বেঞ্চ। এছাড়া রুলও জারি করেন।

পরে একই বছরের ৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা হাজিরের পর হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেন এবং দুদকের কাছে ঘটনার বিষয়ে হলফনামা আকারে জানতে চান। সে আদেশ অনুসারে দুদক হলফনামা আকারে তা উপস্থাপন করে।

পরে ব্যাংক ঋণ জালিয়াতির ৩৩ মামলার এফআইআর, চার্জশিট, সম্পূরক চার্জশিট ও সব ব্যাংকের এ সংক্রান্ত নথিপত্র দাখিল করতে দুদককে নির্দেশ দেন। এ ঘটনার তদন্ত করে দুদক জানায়, জাহালম নিরপরাধ। একই মত দেয় জাতীয় মানবাধিকার কমিশনও।

Continue Reading

Previous: তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে
Next: সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026
গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

গোদাগাড়ীতে চোলাই মদসহ দুইজন আটক, মামলা দায়ের

July 23, 2026
প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আরও খবর

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের ৩০ টি ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করলেন বৃক্ষ প্রেমিক হায়দার

July 23, 2026
রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 23, 2026
আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আজ কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন

July 23, 2026
গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে বাসে ১ কোটি ৫০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

July 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

198949
Users Today : 750
This Month : 146464
This Year : 170385
Total Users : 198949
Views Today : 7255
Total views : 634830

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.