Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

সংসদের ১৯তম অধিবেশনে যোগ দেননি ৩৮ এমপি

নিউজডেস্ক September 28, 2022

আলো ডেস্ক: চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে একদিনের জন্যও যোগ দেননি ৩৮ জন সংসদ সদস্য (এমপি)। চলতি বছরের ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই অধিবেশন। এবারের অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল পাঁচটি। অধিবেশনকালে সদস্যদের উপস্থিতির গড় ছিল ২৩৯ দশমিক ২ জন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন উপস্থিতি ছিল যথাক্রমে ২৫৯ জন (২৮ আগস্ট) এবং ২২৭ জন (৩০ ও ৩১ আগস্ট)। এটি ছিল চলতি বছরের চতুর্থ অধিবেশন। সংসদের আইন শাখা সূত্রে এ তথ্য পাওয়া যায়।

সংসদ সদস্যদের সই করা হাজিরা বই বিশ্লেষণ করে দেখা যায়, এর আগে ২০ কার্যদিবস চলা সংসদের ১৮তম অধিবেশন ও বাজেট অধিবেশনে যাননি ছয়জন এমপি। বাজেট অধিবেশনের সময় সদস্যদের উপস্থিতির গড় ছিল ১৯৭ দশমিক ২৫ জন। সর্বোচ্চ ও সর্বনিম্ন উপস্থিতি ছিল যথাক্রমে ২৯৯ জন (৯ জুন) এবং ১৫৪ জন (১২ জুন)। এটি ছিল বছরের তৃতীয় অধিবেশন। সবশেষ ১৯তম অধিবেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩৩ জন, বিরোধীদল জাতীয় পার্টির তিনজন, বিএনপি ও বিকল্প ধারার একজন করে অনুপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), মো. আবদুল কুদ্দুস (নাটোর-৪), তাহজীব আলম সিদ্দিকী (ঝিনাইদহ-২), শেখ আফিল উদ্দিন (যশোর-১), শেখ তন্ময় (বাগেরহাট-২), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), আবুল হাসানাত আবদুল্লাহ্ (বরিশাল-১), জুয়েল আরেং (ময়মনসিংহ-১), রেবেকা মমিন (নেত্রকোনা-৪), সৈয়দা জাকিয়া নুর (কিশোরগঞ্জ-১), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), এএম নাঈমুর রহমান (মানিকগঞ্জ-১), সালমান ফজলুর রহমান (ঢাকা-১), হাজী মো. সেলিম (ঢাকা-৭), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), আকবর হোসেন পাঠান (ফারুক) (ঢাকা-১৭), মো. জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর-২), খন্দকার মোশাররফ হোসেন (ফরিদপুর-৩), মো. আবু জাহির (হবিগঞ্জ-৩), মোহাম্মদ এবাদুল করিম (ব্রাহ্মণবাড়িয়া-৫), সেলিমা আহমাদ (কুমিল্লা-২), মেজর (অব.) রফিকুল ইসলাম, বীরউত্তম (চাঁদপুর-৫), এ কে এম শাহজাহান কামাল (লুক্ষ্মীপুর-৩), ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১),

মাহফুজুর রহমান (চট্টগ্রাম-৩), মো. আফছারুল আমীন (চট্টগ্রাম-১০), জাফর আলম (কক্সাবাজার-১), বেগম নাহিদ ইজাহার খান (মহিলা আসন-৫), শেখ এ্যানী রহমান (মহিলা আসন-১৯), বেগম ফরিদা খানম (মহিলা আসন-৩৩), নাদিরা ইয়াসমিন জলি (মহিলা আসন-৪২)। অন্যদিকে জাতীয় পার্টির রাহগির আল মাহি এরশাদ (রংপুর-৩), রওশন এরশাদ (ময়মনসিংহ-৪), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫) ওই অধিবেশনে যাননি। বিএনপির মো. মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও বিকল্প ধারার মাহী বদরুদ্দোজা চৌধুরী (মুন্সিগঞ্জ-১) অধিবেশনে অনুপস্থিত ছিলেন। সংসদে অনুপস্থিতি সম্পর্কে শেখ আফিল উদ্দিন (যশোর-১) বলেন, ব্যক্তিগত কারণে ওই অধিবেশনে সংসদে যেতে পারিনি। এ ছাড়া আমি নিয়মিত যাই। এ বিষয়ে সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও সংসদ উপনেতা অসুস্থতার কারণে অধিবেশনে যেতে পারেননি। এরপরই সংসদ উপনেতা মারা গেলেন। এ ছাড়া এই অধিবেশন সংক্ষিপ্ত ছিল।

এজন্য অনুপস্থিতির সংখ্যা ছিল বেশি। আর করোনার প্রকোপ তো এখনো যায়নি। এই অধিবেশন শুরুর দিন নতুন ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা। ২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৫টির।

অন্য মন্ত্রীদের জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে তারা উত্তর দেন ৩৬৯টির। বিধি-৬২ তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৭টি। বিল পাস হয় তিনটি। বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সংক্রান্ত এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ওপর সাধারণ আলোচনা হয়। আলোচনা শেষে প্রস্তাব দুটি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।

Continue Reading

Previous: ৫৯৮ কোটি টাকা ব্যয়ে ৯০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার
Next: সাভারে পরিবেশ ছাড়পত্রের আবেদন না করা ট্যানারি বন্ধের সুপারিশ

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196264
Users Today : 827
This Month : 143779
This Year : 167700
Total Users : 196264
Views Today : 7248
Total views : 619710

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.