Skip to content
October 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

মাদক চোরাচালান চক্রের বাহকরা ধরা পড়লেও গডফাদারদের হদিস নেই

নিউজডেস্ক November 19, 2022

আলো ডেস্ক: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদক চোরাচালান চক্রের বাহকরা কখনো কখনো ধরা পড়লেও গডফাদারদের হদিস মিলছে না। অথচ প্রতি বছর দেশে চোরাচালানের মাধ্যমে হাজার কোটি টাকার কোকেন, এমফিটামিনক, ইয়াবা, হেরোইন, ফেনইথাইলামিনের মতো ব্যয়বহুল মাদক আসছে। প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারত থেকেই সিংহভাগ মাদক এদেশের আসছে। আর এত বিপুল পরিমাণ মাদক আসছে যে তা দেশের চাহিদা পূরণ করে পাচার করে অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে হচ্ছে।

মাদক চোরাকারবারের ট্রানজিট রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে মাদক চোরাচালানিরা বেপরোয়া। তারা মাদক পাচারে বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করতেও পিছপা হচ্ছে না। অতিসম্প্রতি বান্দরবানে মাদক বিরোধী অভিযানে গুলিতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তা ও এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে এবং র‌্যাবের একজন সদস্য ছাড়া ৩ রোহিঙ্গা আহত হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও চোরাকারবারিরা এদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। ইরান, পাকিস্তান ও ভারত আফিমের একটি বড় বাজার নিয়ন্ত্রণ করে। আর মিয়ানমার থেকে দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ায় বেশিরভাগ আফিম আসে। তাছাড়া আফগানিস্তানে বিশ্বের ৯০ শতাংশ আফিম, ৮৫ শতাংশ হেরোইন ও মরফিন উৎপাদন হয়। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইউরোপের বাজারে হেরোইন পাচারে বাংলাদেশ এখন মূল ট্রানজিট পয়েন্ট। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রধানত সীমান্ত দিয়ে মাদক চোরাচালান হয়। আর পাকিস্তান থেকে কুরিয়ারে, ভারত থেকে বাণিজ্যিক মোটরযান ও ট্রেনে এবং মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে অথবা ট্রাক ও পাবলিক পরিবহনে করে বাংলাদেশে হেরোইন আনা হয়। বাংলাদেশ থেকে অধিকাংশ হেরোইন অন্যান্য দেশে চট্টগ্রাম বন্দর দিয়ে পাচার হয়।

সূত্র জানায়, ভারত ও মিয়ানমারের রুট ঝুঁকিপূর্ণ হওয়ায় আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী ও মাফিয়ারা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে। মূলত ভৌগোলিক অভিন্ন সীমারেখার কারণে চোরাচালানিরা মাদক উৎপাদনকারী দেশগুলোর মাদক বাংলাদেশের মধ্য দিয়ে অন্যান্য দেশে পাঠায়। গত ৫ বছরে অন্তত ৭টি কোকেনের চালান আটক করা হয়েছে। আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্র চট্টগ্রাম থেকে ওসব কোকেন পাচারের জন্য এনেছিল। কিন্তু ওসব আটকের ঘটনায় কোনো গডফাদাররা ধরা পড়েনি।

বাহকরাই শুধু ধরা পড়েছে। ফলে শুধু বাহককে আসামি করে মামলাগুলোর অভিযোগপত্র দেয়া হচ্ছে। চট্টগ্রাম দীর্ঘদিন ধরেই কোকেনসহ মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে সারা দেশে ইয়াবা চোরাচালান হয়। ওই কারণে চট্টগ্রামে প্রতিদিনই ইয়াবা ধরা পড়ছে। পাশাপাশি দামি মাদক কোকেনও ধরা পড়ছে। তাছাড়া চট্টগ্রামে প্রথমবারের মতো ফেনইথাইলামিন নামের এক বিশেষ ধরনের মাদক ধরা পড়েছে। যা দেখতে কোকেনের মতো। তবে ওই মাদক কোকেনের চেয়ে দামি।

এদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশে ইয়াবা বা হেরোইন মাদক হিসাবে সেবন করা হয়। কিন্তু কোকেন, এমফিটামিনক বা ফেনইথাইলামিন মাদক বাংলাদেশে সেবনকারীর সংখ্যা খুবই নগণ। মূলত ট্রানজিট হিসেবে চট্টগ্রামে কোকেনের চালান আসে। সেখান থেকে অন্য দেশে পাচার হয়। কিন্তু ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের গডফাদাররা।

Continue Reading

Previous: পরিত্যক্ত কূপে গ্যাস, অনুসন্ধান অব্যাহত রাখতে হবে
Next: ধুঁকে ধুঁকে চলছে দেশের কারিগরি শিক্ষা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

October 19, 2026
এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আরও খবর

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক

October 19, 2026
রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ভবন নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ সাইট ম্যানেজারকে অপহরণ ও মারধরের অভিযোগ, হাইকোর্টের আদেশের পরও কাজে বাধা দেওয়ার দাবি

October 19, 2026
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বাগমারায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

October 19, 2026
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও-১২ বস্তা চিনি দান মাদ্রাসায়

October 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

694435
Users Today : 1377
This Month : 100715
This Year : 665871
Total Users : 694435
Views Today : 12734
Total views : 2805414

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.