Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

পতিতাবৃত্তি বন্ধ করতে চান স্পেনের প্রধানমন্ত্রী

নিউজডেস্ক October 18, 2021

এফএনএস বিদেশ : আইন করে দেশে পতিতাবৃত্তি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। রোববার তার দল সোস্যালিস্ট পার্টির তিন দিনের কংগ্রেস শেষে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে বিবিসি। পেড্রো মন্তব্য করেন যে, যৌনপেশা নারীদের ‘দাসে’ পরিণত করে। স্পেনে ১৯৯৫ সালে যৌনপেশার ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়া হয়। এরপর থেকে দেশটিতে এই খাতের ব্যাপক প্রসার ঘটে। ২০১৬ সালে জাতিসংঘের এক হিসাবে বলা হয়, দেশটির যৌন খাত ৩ দশমিক ৭ বিলিয়ন ইউরোর শিল্পে পরিণত হয়েছে। ২০০৯ সালে করা এক জরিপে দেখা যায়, প্রতি তিন জন স্প্যানিশ পুরুষের মধ্যে একজন যৌনতার জন্য অর্থ খরচ করেন। এরপর ওই একই সালে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে যৌনতার জন্য অর্থ খরচ করা পুরুষের সংখ্যা ৩৯ শতাংশ বলে ধারণা দেওয়া হয়েছিল। বর্তমানে দেশটিতে প্রায় তিন লাখ নারী যৌন কর্মী হিসেবে কাজ করেন বলে সাধারণভাবে ধারণা করা হয়। ২০১১ সালে জাতিসংঘের এক সমীক্ষায় বিশ্বে পুয়ের্তো রিকো ও থাইল্যান্ডের পর স্পেনকে যৌনপেশার তৃতীয় বৃহত্তম কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে যৌনপেশা এখন অনিয়ন্ত্রিত অবস্থায় আছে, যারা স্বেচ্ছায় যৌন সেবার জন্য অর্থ নিয়ে থাকেন সেখানে তাদের জন্য কোনো শাস্তির বিধান নেই যদিনা সেটি প্রকাশ্য স্থানে ঘটে থাকে। তবে যৌন কর্মী ও সম্ভাব্য ক্রেতার মধ্যে দালালি করা অবৈধ। ২০১৯ সালে পেড্রোর পার্টি নির্বাচনী ইস্তাহারে যৌনপেশাকে বেআইনি ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিল। আরো বেশি নারী ভোটারদের আকৃষ্ট করতে এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে তখন ধারণা করা হয়েছিল। ওই ইস্তাহারে যৌনপেশাকে ‘দারিদ্রের নারীত্বকরণের অন্যতম নিষ্ঠুর দিক এবং নারীদের বিরুদ্ধে সহিংসতার অন্যতম খারাপ রূপ’ বলে অভিহিত করা হয়েছিল। এদিকে স্পেনের বর্তমান ব্যবস্থার সমর্থকরা বলছেন, এই ব্যবসায় কাজ করা নারীদের জন্য এটি বিশাল সুবিধা নিয়ে এসেছে এবং তাদের জীবন নিরাপদ করেছে। তবে গত কয়েক বছর ধরে পাচার করে নিয়ে আসা নারীদের যৌন কাজে নিয়োজিত করার সম্ভাবনা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। ২০১৭ সালে স্পেনীয় পুলিশ পাচারবিরোধী অভিযানে ১৩ হাজার নারীকে শনাক্ত করেছিল, তৃতীয় একটি পক্ষ এদের অন্তত ৮০ শতাংশকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করছিল বলে তখন জানানো হয়েছিল।

Continue Reading

Previous: পাঞ্জাবে মেয়ে-জামাইসহ ৭ জনকে পুড়িয়ে হত্যা
Next: শিগগিরই স্কুলে ফিরতে পারবে আফগানিস্তানের টিনেজ বালিকারা

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182665
Users Today : 526
This Month : 130180
This Year : 154101
Total Users : 182665
Views Today : 2783
Total views : 544055

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.