Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

আরও বাড়বে রড়ের দাম, নির্মাণশিল্পের জন্য দুঃসংবাদ

নিউজডেস্ক February 15, 2023

বিশেষ সংবাদ: শিল্পখাতে নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে নির্মাণশিল্পের অপরিহার্য উপকরণ রড উৎপাদনে টনপ্রতি খরচ ১ হাজার ২০০ টাকার বেশি বাড়তে পারে। বাড়তি এ উৎপাদন খরচ শেষ পর্যন্ত যুক্ত হবে পণ্যের দামে। রড় উৎপাদন সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে গ্রাহকপর্যায়ে প্রতি টন রডের দাম ১ হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে কোম্পানির সক্ষমতাভেদে এ খরচ ভিন্ন ভিন্ন হতে পারে। আর রডের দাম বাড়লে অবশ্যই সব ধরনের অবকাঠামো বা নির্মাণ খাতের ব্যয়ও বাড়বে। বিশেষ করে সরকারের চলমান বড় বড় উন্নয়ন প্রকল্পের খরচও অনেক বেড়ে যাবে। জানা গেছে, গত এক বছরে রডের দাম ভেঙেছে অতীতের সব রেকর্ড।

সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সিমেন্ট। দাম বাড়ার রেকর্ড গড়েছে ইট, বালু, ভরাট বালু, পাথরও। পাল্লা দিয়ে বেড়েছে নির্মাণে জড়িত শ্রমিকের খরচও। মূল্যবৃদ্ধির এ প্রভাব পড়েছে আবাসন প্রকল্পগুলোতে। নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দামে বিক্রি হচ্ছে ফ্ল্যাট। চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে। চাপ পড়েছে বাড়ি ভাড়ায়। এদিকে, নির্মাণ খরচ বাড়ায় দাম বেড়েছে সব ধরনের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্টের। বর্ধিত দামের কারণে গত বছর বিক্রি নেমে আসে অর্ধেকে। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণসামগ্রীর দাম কমলে আবারও ফ্ল্যাটের দাম কমে আসবে। তবে চলমান বা শেষ পর্যায়ের প্রকল্পের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বর্ধিত দামেই বিক্রি হবে। মূলত খরচের সঙ্গে সমন্বয় করেই এ দরে তারা বিক্রি করছেন।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের এক তথ্য বলছে, দুই বছরের ব্যবধানে প্রতি টন রডের দাম বেড়েছে ৩০ হাজার টাকা। ২০২০ সালে এক টন রড ছিল ৬৪ হাজার টাকা, ২০২১ সালে ৬ হাজার টাকা বেড়ে হয় ৭০ হাজার টাকা। আর ২০২২ সালে কয়েক ধাপে ২৪ হাজার টাকা বেড়ে সর্বোচ্চ ৯৪ হাজার টাকায় ঠেকে। এবং চলতি বছর তা ৯৪ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। একইভাবে বেড়েছে সিমেন্ট, বালু, পাথর, ইট, থাই অ্যালুমিনিয়াম, গ্রিল ও রেলিং, জেনারেল ইলেকট্রিফিকেশন, স্যানিটেশন, টাইলস ও শ্রমিক খরচ। এতে ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের দাম প্রতি স্কয়ার ফুটে বেড়েছে ৫৪১ টাকা ৩৮ পয়সা। দুই হাজার ফুট কনস্ট্রাকশনের ক্ষেত্রে এর মধ্যে শুধু রডের দাম বাড়ার কারণে ফ্ল্যাটের প্রতি স্কয়ার ফুটে নির্মাণখরচ বেড়েছে ১২০ টাকা।

একইভাবে সিমেন্টের কারণে ৪৪ টাকা, বালুর কারণে ২৩ টাকা, ইটের কারণে ৪০ টাকা, পাথরের কারণে ৬৭ টাকা ৫০ পয়সা, থাই অ্যালুমিনিয়ামের কারণে ৩৫ টাকা, শ্রমিক খরচের কারণে বেড়েছে ৭০ টাকা পর্যন্ত। এদিকে দুই বছর আগে প্রতি ব্যাগ সিমেন্ট পাওয়া যেত ৩৭৫ থেকে ৪০৫ টাকায়, ২০২১ সালে ছিল ৩৯০ থেকে ৪২৫ টাকা। যেটা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ থেকে ৫৬০ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রতি ব্যাগ সিমেন্ট বেড়েছে ৮৫ থেকে ১৩৫ টাকা। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে প্রতি ব্যাগ সিমেন্টে দাম বেড়েছিল ১৫ থেকে ২০ টাকা।

যেটা এর পরের বছর সর্বোচ্চ ১৩৫ টাকা পর্যন্ত গিয়ে ঠেকে এবং এখনও তেমনই রয়েছে। পাশাপাশি দাম বেড়েছে বিভিন্ন (লাল, সাদা ও ভরাট বালু) বালুর। সিএফটি হিসাবে এর আগে যেটা ৫০ থেকে ৭০ পয়সায় বিক্রি হয়েছে এখন তা আড়াই থেকে তিন টাকায় বিক্রি হচ্ছে। এক বছরের মধ্যে শুধু পাথরের দাম ৬০ টাকা, দুই বছরের ব্যবধানে দাম বেড়েছে ৮০ টাকা। দুই বছর আগে প্রতি স্কয়ার ফুট পাথরের দাম ছিল ১৬০ টাকা, এখন তা ২৫০ টাকার কাছাকাছি। অন্যদিকে, ইটের দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। দুই বছর আগে একটি ইটের দাম ছিল ৬ থেকে ৮ টাকা, পরের বছর ২০২১-এ হয় ৮ থেকে ১০ টাকা।

আর বিদায়ী ২০২২ সালে সেখানে আরও ৪ টাকা বেড়ে হয় সর্বোচ্চ ১৪ টাকা। এদিকে, দুই বছরে থাই অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে ১৭০ টাকা পর্যন্ত। গ্রিল ও রেলিংয়ের দামও বেড়েছে ৫৫ টাকা পর্যন্ত। স্যানিটারি পণ্য ও জেনারেল ইলেকট্রিফিকেশনের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এসবের সঙ্গে শ্রমিকের মূল্যও বেড়েছে। দুই বছর আগে প্রতি স্কয়ার ফুটের জন্য শ্রমিক খরচ হতো ১৪০ টাকা, ২০২১ সালে সেটা হয় ১৬০ টাকা। যা এর পরের বছর প্রতি স্কয়ার ফুটে ৭০ টাকা বেড়ে হয় ২৩০ টাকা। এদিকে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের ভাড়াও বাড়িয়ে দিয়েছেন ফ্ল্যাট মালিকরা। এতে সংকটে ভাড়াটিয়ারা। নিত্যপণ্যের অস্বাভাবিক দামে সব শ্রেণির মানুষ বিপাকে। উল্লেখযোগ্য হারে তাদের আয় বাড়েনি। এ কারণে সংসার চালাতে হচ্ছে খরচ কাটছাঁট করে।

রাজধানীতে যাদের আয় ২০ হাজার টাকার মধ্যে তারা সংসার চালাতে এখন ঝুপড়ি ঘরে থাকছেন। আর ৩০ হাজারের মধ্যে আয় হলে তাদের ভরসা এখন ১০ হাজার টাকার মধ্যে সাবলেট। বাড়তি খরচ থেকে বাঁচতে অনেকেই পরিবার গ্রামে পাঠিয়ে ব্যাচেলর জীবন-যাপন করছেন। অনেকেই আবার বড় সাইজের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ছেড়ে বেছে নিচ্ছেন ছোট ফ্ল্যাট বা ঝুপড়ি ঘর। এসব নিয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সহ-সভাপতি প্রকৌশলী সোহেল রানা বলেন, ২০২০ সাল থেকে নির্মাণসামগ্রীর দাম বাড়তে থাকে। ২০২২-এর বছরজুড়েই দাম ছিল বেশি। এতে আবাসন ব্যবসায় শঙ্কাও তৈরি হয়। ফ্ল্যাট বিক্রি কমে যায়।

২০২২ সাল ব্যবসাবান্ধব হয়নি। তিনি বলেন, নতুন ড্যাপের কারণে আবাসনের স্বপ্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সবার জন্য মানসম্মত আবাসন কঠিন হয়ে যাবে আগামীতে। এসব সমস্যার সমাধান প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন, এ মুহূর্তে এই শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধির চেয়ে বড় সমস্যা ডলার-সংকটে কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতে না পারা। কাঁচামাল আমদানির সংকটের কারণে দেশেও স্ক্র্যাপের দাম বাড়তে শুরু করেছে। আমদানি স্বাভাবিক না হলে এ খাতে সংকট আরও বাড়বে। কাঁচামাল আমদানি স্বাভাবিক থাকলে গ্যাসের মূল্যবৃদ্ধির এ চাপ আমরা মোকাবিলা করা সম্ভব হবে। তাই আমদানি ঋণপত্র খোলার জটিলতার দ্রুত সমাধান চান নির্মাণশিল্পে সংশ্লিষ্টরা।

Continue Reading

Previous: এবছরই পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র
Next: ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৩

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195901
Users Today : 464
This Month : 143416
This Year : 167337
Total Users : 195901
Views Today : 3745
Total views : 616207

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.