Skip to content
July 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

সুনীল অর্থনীতির সংশয় ও সম্ভাবনা

নিউজডেস্ক October 26, 2021

আলো ডেস্ক: মাছ উৎপাদন ও আহরণে বিস্ময়কর সাফল্যে বাংলাদেশ। বর্তমানে ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে। এ ছাড়া স্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে দ্বিতীয় স্থানে ও বদ্ধ জলাশয়ে চাষ করা মাছ উৎপাদনে পঞ্চম স্থানে বাংলাদেশ। পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাশিয়ান্স ও ফিনফিশ উৎপাদনে যথাক্রমে অষ্টম ও ১২তম স্থান অধিকার করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রমতে, বিশ্বের মোট উৎপাদিত ইলিশের ৮০ শতাংশেরও বেশি আহৃত হয় বাংলাদেশে। এ দেশের নদ-নদী, মোহনা ও সাগর থেকে পাওয়া যায় রুপালি ইলিশ। ইতোমধ্যে ‘বাংলাদেশ ইলিশ’ ভৌগলিক নির্দেশক (জিআই) নিবন্ধিত হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে ইলিশের উৎপাদন ছিল ২.৯৮ লাখ মে. টন, তা ২০১৯-২০ সালে এসে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫.৩৩ লাখ মে. টনে।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের ভাষ্য, সরকারের উদ্যোগে ইলিশের অভয়াশ্রম তৈরি ও জাটকা ধরা বন্ধ করা, মা ইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন, মজুদ ও কেনাবেচা নিষিদ্ধ করার ফলে ইলিশ উৎপাদনে এ সাফল্য অর্জিত হয়েছে। এ ছাড়া সময়মতো অভিযান পরিচালনা করা, নভেম্বর-জুন মোট ৮ মাস জাটকা ধরা বন্ধ রাখা, সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা বন্ধ রাখা, নিষিদ্ধকালে মৎস্য আহরণে বিরত থাকা, মৎস্যজীবীদের ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা এবং অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে অভিযান চালানোয় বাংলাদেশ ইলিশ উৎপাদনে শীর্ষে।

বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন ৬৬৪ কিলোমিটার, কিন্তু মাছ আহরণ করা হয় মাত্র ৬০ কিলোমিটারের মধ্যে। এজন্য মাছের বৈশ্বিক উৎপাদনে বাংলাদেশের হিস্যা মাত্র ২ দশমিক ৬ শতাংশ। বিষয়টি সামনে রেখে সমুদ্রসীমার মাছ আহরণ বৃদ্ধির লক্ষ্যে গভীর সমুদ্রের উপযোগী মাছ ধরার ট্রলার বা জাহাজ নির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। দেশী-বিদেশী যৌথ মালিকানায় এ ধরনের উদ্যোগ নেয়া যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত নীতির সংশোধন জরুরি বলে মনে করেন তারা।

রোববার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘ব্লু ইকোনমি: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক কর্মশালায় এ পরামর্শ জানান বক্তারা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। এ সময় তিনি বলেন, শুধু মাছ কিংবা খনিজ সম্পদ নয়, নিজস্ব সমুদ্রসীমা ব্যবহার করে পাল্টে দেয়া যেতে পারে দেশের পুরো অর্থনীতির চিত্র। সমুদ্র অর্থনীতিকে কাজে লাগিয়ে পর্যটন, জাহাজ শিল্প, গভীর সাগরে মাছ ধরার উপযোগী জাহাজ নির্মাণ, কনটেইনার, ওষুধ, প্রসাধনীসহ নানা শিল্প বিকশিত হতে পারে।

খুরশেদ আলম আরো বলেন, বাংলাদেশের সমুদ্রসীমা মূল ভূখণ্ডের ৮১ ভাগের সমান। পুরো বিশ্বে আন্তর্জাতিক সমুদ্রপথে দেড় লাখ জাহাজ চলাচল করে, সেখানে বাংলাদেশের জাহাজ মাত্র ৭০টি। অথচ এ পথে পণ্য পরিবহনের অর্থনীতির আকার ৯০০ কোটি ডলার। এ ছাড়া ৭৪ শতাংশ কনটেইনার ব্যবহার হয় এশিয়া অঞ্চলে। প্রতি বছর ১৫ শতাংশ হারে বাণিজ্যের প্রবৃদ্ধি হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে কনটেইনারের চাহিদা আরো বাড়বে। বাংলাদেশে বেশ কয়েকটি সমুদ্রবন্দর থাকলেও তা মাদার ভেসেলের জন্য উপযোগী নয়। এমন অবস্থায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মিত হলে তা সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা করবে।

সালমান এফ রহমান বলেন, সুনীল অর্থনীতি বাংলাদেশে বিনিয়োগের নতুন সম্ভাবনাময় খাত। এ খাত থেকে আগামী কয়েক বছরেই ১০০ বিলিয়ন ডলার রফতানি করা সম্ভব। এ ছাড়া গভীর সমুদ্রের উপযোগী মাছ ধরার ট্রলার বা জাহাজ নির্মাণে দেশী-বিদেশী যৌথ মালিকানায় উদ্যোগ নেয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত নীতির সংশোধন জরুরি। এ ছাড়া জাহাজ শিল্পের অগ্রগতি কেন ধীর হয়েছে তা খতিয়ে দেখতে ও নীতি কৌশল ঠিক করতে এফবিসিসিআই ও বিডাকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে সমুদ্র অর্থনীতি। কর্মশালায় আলোচিত বিষয়গুলোর সমন্বয়ে এ খাতের কর্মকৌশল নির্ধারণে সরকারের কাছে সুপারিশ জমা দেবে এফবিসিসিআই।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিপিডির গবেষণা পরিচালক ও এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এফবিসিসিআইয়ের প্যানেল উপদেষ্টা ড. একে এনামুল হক, এফবিসিসিআইয়ের সহসভাপতি এমএ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, সালাহউদ্দিন আলমগীর ও মো. হাবীব উল্লাহ ডন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের বিভিন্ন পরিচালক ও উপদেষ্টারা।

Continue Reading

Previous: গুচ্ছ ভর্তি পরীক্ষার সফলতায় প্রয়োজন যুগোপযোগী পদক্ষেপ
Next: কৃষি খাতের পূর্ণতা ও অপূর্ণতা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026
পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

July 26, 2026
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

July 26, 2026
তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 26, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

July 25, 2026

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

208186
Users Today : 569
This Month : 155701
This Year : 179622
Total Users : 208186
Views Today : 7408
Total views : 693349

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.