Skip to content
October 9, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

ভিসানীতির প্রয়োগ নিয়ে এবার মুখ খুললেন ডোনাল্ড লু

নিউজডেস্ক September 23, 2023

আলো ডেস্কঃ বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে শুক্রবার থেকে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এসব ব্যক্তিদের মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, এসব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত হলে ভবিষ্যতে অন্যদের ওপরও এ নীতির অধীনে ভিসা নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এদিকে ভিসানীতি প্রয়োগের প্রক্রিয়াসহ নানা বিষয় নিয়ে একটি গণমাধ্যমকে সাক্ষাতকার দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু।

ডোনাল্ড লু বলেন, আমরা শুরু থেকেই বলেছি, এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেয়া হবে, তাদের নাম আমরা প্রকাশ করব না। কাউকে ভিসা না দেয়াসহ যেকোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য। আমি এটুকু বলতে পারি যে এই নীতি ঘোষণা করার পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি। সাক্ষ্য-প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি।

তিনি বলেন, ভিসানীতির উদ্দেশ্য হলো, সহিংসতা কমানো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার মাধ্যমে বাংলাদেশের জনগণের গঠনমূলক অংশীদার হওয়া।

কাদের ওপর ভিসানীতি প্রয়োগ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড লু বলেন, গণতান্ত্রিক নির্বাচনকে ক্ষুণ্ণ করছেন, এমন যেকোনো ব্যক্তির ওপর এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এছাড়া ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সংগঠনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা থেকে বিরত রাখতে সহিংসতা এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বা মতামত প্রকাশ থেকে বিরত রাখতে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমের ওপর পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের মতো কারণে এই নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে জানান তিনি। এই নীতি অনুযায়ী যাদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের পরিবারের সদস্যরাও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন, যোগ করেন ডোনাল্ড লু।

তিনি আরও বলেন, এই নীতি শুধুমাত্র নির্বাচনের দিনের জন্য নয়, বরং সম্পূর্ণ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রযোজ্য। আমরা নির্বাচনের সঠিক তারিখ জানি না, তবে এটা স্পষ্ট যে নির্বাচনি প্রক্রিয়া পুরোদমে চলছে। বাংলাদেশিদরা যা চায়, যুক্তরাষ্ট্রও তাই চায়। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

Continue Reading

Previous: শেখ হাসিনার উদ্যোগে কমিউনিটি ক্লিনিক সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে: জয়
Next: বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও স্যাংশন দেবে : প্রধানমন্ত্রী

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

October 8, 2026
বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মাঠে প্রশাসনের প্রচার

বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মাঠে প্রশাসনের প্রচার

October 8, 2026
’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

October 7, 2026
রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

October 7, 2026
দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

October 7, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

October 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

631744
Users Today : 1254
This Month : 38024
This Year : 603180
Total Users : 631744
Views Today : 2526
Total views : 2409001

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.