Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

গাড়ি সঙ্কটে বিঘ্নিত পুলিশের কার্যক্রম

নিউজডেস্ক February 25, 2023

বিশেষ সংবাদ: গাড়ি সঙ্কটে বিঘ্নিত হচ্ছে পুলিশের কার্যক্রম। যানবাহন সঙ্কটে ভুগছে থানা ও হাইওয় পুলিশ। বর্তমানে পুলিশ বাহিনীর হাতে যেসব গাড়ি রয়েছে সেগুলো পুরনো ও লক্কর-ঝক্কর মার্কা। আবার অনেক গাড়িই ফিটনেসবিহীন। এমনকি গাড়ি নষ্ট হলে মেরামতও করা হচ্ছে না। ফলে রাজধানীসহ সারাদেশের সব থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে রিকুইজিশন করা গাড়ি ওপর নির্ভর করতে হচ্ছে। আর সেজন্য থানা ও ট্রাফিক পুলিশকে প্রতিদিনই কোনো না কোনো গাড়ি রিকুইজিশন করতে হচ্ছে। অনেক থানা পুলিশ আবার ভাড়া করা গাড়ি ব্যবহার করছে। অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়েই ডিউটি পালন ও অভিযানে অংশ নিচ্ছে। বিগত ৩ বছর ধরেই বন্ধ রয়েছে পুলিশের নতুন গাড়ি কেনা।

পুলিশ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর গাড়ি খুবই জরুরি। কিন্তু মাঠপর্যায়ে পিকআপ, প্রিজন ভ্যান, জিপ, পাজেরো থেকে শুরু করে সব ধরনের গাড়ি চাহিদার তুলনায় অপ্রতুল। থানায় ডিউটি করার জন্য পর্যাপ্ত গাড়ি নেই। মূলত বাজেটে ঘাটতি থাকায় প্রয়োজন থাকলেও পুলিশ বাহিনী গাড়ি কিনতে পারছে না। ফলে বাধ্য হয়েই মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী গাড়ি নিয়ে পুলিশকে ডিউটি করতে হচ্ছে। তাতে পুলিশ সদস্যদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সূত্র জানায়, বর্তমানে পুলিশ যে গাড়িগুলো ব্যবহার করছে তার বড় একটি অংশই ভিআইপি প্রটোকলে নিয়োজিত।

যদিও বিগত কয়েক বছরে কর্মকর্তাদের জন্য বেশকিছু গাড়ি কেনা হয়েছে। কিন্তু তা পর্যাপ্ত নয়। ফলে থানার ওসি এবং এসি-এএসপি (সার্কেল) যে গাড়িতে চড়েন তাও অনেক সময় নিয়মিত অভিযানে দেখা যায়। এমন পরিস্থিতিতে থানা পুলিশের অপারেশনাল কার্যক্রম, আসামি ধরতে যাওয়াসহ স্বাভাবিক কার্যক্রম চালাতে গাড়ি সঙ্কটের কারণে বিঘ্নিত হচ্ছে। বিদ্যমান অবস্থায় নিয়মিত টহলে পুলিশ রিকুইজিশন করা গাড়ি ব্যবহার করছে। এমনকি ব্যারাক থেকে আরেক স্থানে যাতায়াতের জন্যও পুলিশ রিকুইজিশন করা বাস ব্যবহার করছে। বেশি পুরানো ও ভাঙা গাড়ি দিয়ে টহল পুলিশকে ডিউটি করতে হয়। তার মধ্যে হাইওয়ে পুলিশের অবস্থা আরো নাজুক।

বিদ্যমান পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ে পুলিশের জন্য ১শ’ গাড়ি ক্রয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। সূত্র আরো জানায়, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১ হাজার ৪১২টি গাড়ি রয়েছে। তার মধ্যে ৯৫২টি মোটরসাইকেল। তাছাড়া ২৬০টি পিকআপ ভ্যান, ৯২টি জিপ, ২১টি পেট্রোল জিপ, ২৬টি মাইক্রোবাস, ১৬টি বাস, ৮টি রায়ট কার, ৫টি অ্যাম্বুলেন্স  ও ১৫টি প্রিজন ভ্যান রয়েছে। ওসব যানবাহনের শতকরা ৬০ ভাগই ব্যবহার অনুপযোগী। মেয়াদোত্তীর্ণ ওসব গাড়ি মেরামত করতে গিয়ে মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ এমটি বিভাগের সদস্যদের রীতিমতো গলদঘর্ম অবস্থা। রাজারবাগ পুলিশ লাইনের গ্যারেজে অনেক মোটরসাইকেল, জিপ ও অন্যান্য গাড়ি মেরামতের জন্য লাইন করে রাখা হয়েছে।

ওসব গাড়ি কবে চলাচলের যোগ্য হবে তা কেউ জানাতে পারেননি। প্রতিটি থানায় একটি করে প্রিজন ভ্যান থাকার কথা থাকলেও এখনো তা নিশ্চিত করা যায়নি। এদিকে গাড়ির অভাবে কোন কোন থানা এলাকায় পুলিশ বেবীটেক্সি দিয়ে টহল দিয়ে থাকে। কোনো কোনো থানায় সীমিত গাড়ি থাকলেও তা লক্কর-ঝক্কর। তা নিয়ে অভিযান চালাতে গেলে অপরাধীরা দ্রুত পালিয়ে যায়। এয়াড়া ঢাকার প্রায় প্রতি থানা এলাকায় ভিআইপিদের যাতায়াত থাকে। গাড়ি দিয়ে তাদের নিরাপত্তা দিতে হয়।

কিন্তু বেশিরভাগ সময় ভিআইপি কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পুলিশের নিরাপত্তার বাইরে চলে যান। আর ঢাকার বাইরে বেশিরভাগ জেলা এলাকায় ইপিজেডসহ মিল-কারখানা রয়েছে। ওসব প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টিও স্ব স্ব থানা পুলিশকে মাথায় রাখতে হয়। অন্যদিকে এ প্রসঙ্গে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, আগের চেয়ে বর্তমান সরকারের আমলে থানায় গাড়িসহ অন্যান্য সামগ্রী বেশি সরবরাহ করা হয়েছে। তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সেজন্য নতুন গাড়ি ক্রয় করার প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Continue Reading

Previous: সিন্ডিকেটের কারসাজিতে লবণের নিম্নমুখী দামে লোকসানের শঙ্কায় চাষীরা
Next: সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন পাপন

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196046
Users Today : 609
This Month : 143561
This Year : 167482
Total Users : 196046
Views Today : 4969
Total views : 617431

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.