Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

সিন্ডিকেটের কারসাজিতে লবণের নিম্নমুখী দামে লোকসানের শঙ্কায় চাষীরা

নিউজডেস্ক February 25, 2023

বিশেষ সংবাদ: লবণের নিম্নমুখী দামে লোকসানের শঙ্কায় চাষীরা। চাষীদের অভিযোগ, সিন্ডিকেটের কারসাজির কারণেই লবণের দাম কমছে। আর বিসিক সংশ্লিষ্টদের মতে, লবণের উৎপাদন ও সরবরাহ ভালো থাকায় কমছে লবণের দাম। মৌসুমের শুরুতে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, টেকনাফ ও চকরিয়াসহ উপকূলের লবণচাষীরা ভালো দাম পেলেও হঠাৎ দরপতনে শঙ্কিত চাষীরা। সম্প্রতি লবণের মণপ্রতি বাজারদর কমে অর্ধেকেরও নিচে নেমেছে। একজন চাষীর প্রতি মণ লবণ উৎপাদনে ব্যয় হয় ৩১৭ টাকা।

লবণের দাম মণপ্রতি ২৬১ টাকায় নেমে আসায় চাষীদের ৫৬ টাকা লোকসান গুনতে হচ্ছে। বিসিক এবং লবণচাষীদের সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা লবণের দাম অর্ধেকে নামিয়ে এনেছে। এমন পরিস্থিতিতে চাষীরা উৎপাদন ব্যয় বিবেচনা করে বাজারদর নির্ধারণ এবং লবণ শিল্পকে বাঁচাতে আমদানি বন্ধের দাবি জানিয়েছেন। বর্তমানে কক্সবাজারে প্রতি মণ লবণ গড়ে ২৬১ টাকায় বিক্রি হচ্ছে। অথচ মৌসুমের শুরুতে মণপ্রতি দাম ছিল ৪৮০-৫২০ টাকা।

লবণ চাষের সব উপকরণের দাম বাড়তির মধ্যে দাম অর্ধেকে নেমে যাওয়ায় লবণ বিক্রি করে চাষীদের পুঁজিও উঠবে না। তবে লবণ আমদানি না করলে চাষীরা খেয়ে-পরে বাঁচতে পারবেন। না হলে মাঠের লবণ মাঠে পড়ে থাকবে। সূত্র জানায়, বিগত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার উপকূলে ৬ লাখ ৫৪ হাজার টন লবণ উৎপাদন হয়েছে। মাঠে মজুদ আছে ১ লাখ ৮৮ হাজার টন। কিন্তু কয়েকদিনের ব্যবধানেবা মাঠ পর্যায়ে লবণের  দাম মণপ্রতি কমেছে প্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ এর আগে ৮০ কেজি বস্তার লবণের দাম ছিল ৮০০ টাকা।

এ ধারা অব্যাহত থাকলে দেশীয় লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে। কক্সবাজার ও বাঁশখালীর কিছু অংশ নিয়ে প্রায় ৫৭ হাজার ২৭০ একর জমিতে অন্তত ৫৫ হাজার মানুষ লবণ চাষে জড়িত। বাজারে এমন পতনের ফলে ওসব মানুষের আয়ে টান পড়বে। এদিকে লবণচাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট শহীদুল্লাহ জানান, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় লবণ উৎপাদন বেড়েছে।

কিন্তু কিছু অসাধু মিলমালিক বিদেশী লবণ আমদানিতে ব্যর্থ হয়ে সিন্ডিকেট করে চাষীদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। তারা চাষীদের লবণ চাষে অনুৎসাহিত করে বিদেশী লবণের ওপর দেশকে নির্ভরশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। অন্যদিকে এ বিষয়ে বিসিক কক্সবাজার শাখার উপণ্ডমহাব্যবস্থাপক জাফর ইকবাল ভুঁইয়া জানান, চাষীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Continue Reading

Previous: জলবায়ু পরিবর্তনে বাড়ে স্বাস্থ্য ঝুঁকি, জনসচেতনতা বাড়াতে হবে
Next: গাড়ি সঙ্কটে বিঘ্নিত পুলিশের কার্যক্রম

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195979
Users Today : 542
This Month : 143494
This Year : 167415
Total Users : 195979
Views Today : 4346
Total views : 616808

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.