স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন ভদ্রা মোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনজনকে অর্থদ- দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন ও র্যাব-৫।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভদ্রা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। এ সময় চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আইন না মানায় তিনজনকে বিভিন্ন পরিমাণে অর্থদ- দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চালানো হবে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
