Skip to content
August 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

হাইকোর্টে আপিল করেছেন আদিলুর-এলান

নিউজডেস্ক September 25, 2023

আলো ডেস্ক: কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন। সোমবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন তাদের আইনজীবী মো. রুহুল আমিন ভুঁইয়া।

এক দশক আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে হওয়া মামলায় গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় দেন। দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ৬১ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার।

ওই বছরের ১০ জুলাই নিহতের তালিকা চেয়ে অধিকারকে চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়। কিন্তু সংগঠনটি তালিকা দিতে অস্বীকৃতি জানায়। পরে ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন ডিবির উপপরিদর্শক আশরাফুল ইসলাম। জিডির পর ওই দিনই গ্রেপ্তার হন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান। ওই বছরের ৯ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

তদন্ত শেষে ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর ৩২ জনকে সাক্ষী করে আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই বছর ১১ সেপ্টেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামি এলানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২০১৪ সালের ৮ জানুয়ারি মামলাটিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। অভিযোগ গঠন সংক্রান্ত আদেশের পর উচ্চ আদালতে মামলা বাতিল চাইলে উচ্চ আদালতের আদেশে বিচারকাজ স্থগিত হয়ে যায়।

হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর ২০২১ সালের ৫ সেপ্টেম্বর সেই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্য শুরুর দুই বছরের ব্যবধানে বিচার শেষে মামলাটিতে রায় ঘোষণা করা হয়।

Continue Reading

Previous: বিপৎসীমার উপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল
Next: প্রকাশ্যে এলো রাঘব-পরিনীতির বিয়ের ছবি

Related Stories

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026
রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

August 18, 2026
বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

August 18, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 18, 2026
রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

August 17, 2026

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

326565
Users Today : 5504
This Month : 100616
This Year : 298001
Total Users : 326565
Views Today : 21045
Total views : 1186034

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.