Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে

নিউজডেস্ক February 7, 2023

আলো ডেস্কঃ দেশে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়ছে। মূলত ব্যাপক হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং অনাবৃষ্টির কারণেই পানির স্তর নিচে নামছে। টানা অনাবৃষ্টির ফলে ভূগর্ভস্থ পানির পর্যাপ্ত পূরণ হচ্ছে না। আর ভূ-উপরিভাগের নদণ্ডনদী, খাল-বিল, হাওর-বাওড়সহ পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পরিমাণ ভূগর্ভে পানি যায় না। ফলে ভূগর্ভস্থ পানির স্তর খুব দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এবার দেশজুড়ে আগেভাগেই খরা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

বিএডিসি এবং পানিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, আশানুরূপ বৃষ্টি না হওয়ায় নদী-নালা, খাল-বিল শুকিয়ে গেছে। ফলে অনেক এলাকায়ই চাষাবাদে ভূ-উপরিভাগের স্বাভাবিক পানি মিলছে না। এমন পরিস্থিতিতে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ওপর নির্ভরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অঞ্চল ভেদে পানির স্তর ইতোমধ্যে ৪ থেকে ১০ ফুট নিচে নেমে গেছে। যশোরে এ বছর মাঘ মাসের শুরুতেই ভূগর্ভস্থ পানির স্তর ৮ থেকে ১০ ফুট নিচে নেমে গেছে। এমনিতে ওই অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ২৬ ফুটের নিচে নামলে নলকূপে পানি ওঠে না। এবার ওই পানির স্তর এখনই ৩০ থেকে ৩৫ ফুট নিচে নেমে গেছে।

খুলনা এলাকাতেও পানির স্তর ৫ থেকে ৬ ফুট নিচে নেমে গেছে। তাছাড়া দেশের ভাটি অঞ্চল অর্থাৎ হাওর এলাকা সুনামগঞ্জেও পানির স্তর ৪ ফুটের মতো নিচে নেমেছে। সূত্র জানায়, ভূগর্ভস্থ পানি উত্তোলনের দিক দিয়ে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। দেশের কৃষিব্যবস্থা এখন প্রধানত সেচনির্ভর। নদী-নালা ও খালে-বিলে পানি না থাকায় পাওয়ার পাম্পে নদী-নালার পানিতে সেচ এখন নেই বললেই চলে। ফলে নদী ও খাল-বিলের পাড়েও গভীর নলকূপ বসেছে। খাবার পানিও গভীর নলকূপে অথবা সাবমার্সিবল পাম্পে উঠছে। সারাদেশে বোরো মৌসুমে ডিজেল ও বিদ্যুৎচালিত ১৬ লাখ ৩৮ হাজার ৫৫৪টি সেচযন্ত্র ব্যবহার হয়।

ওসব সেচযন্ত্র দিয়ে পানি উত্তোলনের ফলে মাটির নিচের পানির স্তরে চাপ পড়ছে। ফলে সুপেয় পানির উৎস যেমন কমছে, তেমনি বিপর্যয়ের মুখে পড়ছে কৃষিখাত। বর্তমানে বোরো মৌসুম চলছে। বোরো আবাদ পুরোটাই সেচনির্ভর। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবার কৃষকের সেচ খরচ অনেক বাড়বে। তাছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়ছে। সূত্র আরো জানায়, ব্যাপক হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় বরেন্দ্র অঞ্চলে পানির স্তর অবিশ্বাস্য হারে নিচে নামছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১২৪টি উপজেলা নিয়ে বরেন্দ্র অঞ্চল। ওই অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর রেকর্ড পরিমাণে ১৫০ ফুটের বেশি নিচে নেমে যাওয়ায় ইতোমধ্যে বেশির ভাগ হস্তচালিত নলকূপ অকেজো হয়ে পড়েছে। আর গভীর নলকূপগুলোতে ঠিকমতো পানি উঠছে না।

অথচ একযুগ আগেও ওই অঞ্চলে ৬০ থেকে ৭০ ফুট গভীরে পানি পাওয়া যেত। বর্তমানে কোথাও কোথাও ১৫০ ফুট বা তারও নিচেও পানি পাওয়া যাচ্ছে না। দেশের গড় বৃষ্টিপাত ২ হাজার ৫০০ মিলিমিটার হলেও বরেন্দ্র অঞ্চলে গড় বৃষ্টিপাত মাত্র ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ মিলিমিটার। বৃষ্টিপাতে ভূগর্ভস্থ পানির গড় পুনর্ভরণের হার দেশে ২৫ শতাংশ হলেও বরেন্দ্র অঞ্চলে মাত্র ৮ শতাংশ। যে কারণেও বরেন্দ্র অঞ্চলের উঁচু এলাকাগুলোতে পানির সঙ্কট ভয়াবহ রূপ নিচ্ছে। এদিকে বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে পানি বিশষজ্ঞরা বলছেন, স্বাভাবিক নিয়মে ভূগর্ভস্থ পানির যে স্তরটুকু খালি হয়, তা পরবর্তী সময়ে প্রাকৃতিকভাবেই পূরণ হয়ে যাওয়ার কথা। কিন্তু অতিরিক্ত পানি উত্তোলন ও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের ফলে ভূগর্ভের পানির স্তর পূর্ণ হচ্ছে না। ফলে ভূগর্ভের পানি দিন দিন শুধু কমছেই।

মূল অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে অতি মাত্রায় নলকূপ বসিয়ে ইচ্ছামতো পানি তুলে ফেলায় এমন অবস্থা হয়েছে। এখন আর পানি নাগালে পাওয়া যাচ্ছে না। তাতে দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। বড় ধরনের ভূমিকম্প হওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তাছাড়া দেশের বরেন্দ্র অঞ্চল ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে আর দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে। পরিবেশের এক বিরাট ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। অতিমাত্রায় লবণাক্ত পানি মৎস্য সম্পদ ও উপকূলবর্তী কৃষি সম্পদেরও মারাত্মক ক্ষতিসাধন করে চলেছে। তাছাড়া ভারতের ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের ভূপ্রকৃতির ওপর বিরাট নেতিবাচক প্রভাব পড়ছে। ওই বাঁধের কারণে এ দেশের নদণ্ড নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়েছে। ফলে নদীগুলো শুকনো মৌসুমে শুকিয়ে চৌচির হয়ে পড়ছে এবং মরুকরণ ত্বরান্বিত হচ্ছে।

আর পানি প্রবাহ না থাকায় পলি জমে নদীতল ভরাট হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপ সহ্য করতে না পারায় প্রায়ই দেখা দিচ্ছে বন্যা। শুকনো মৌসুমে হ্রাসকৃত পানি প্রবাহের ফলে বাংলাদেশের এক-তৃতীয়াংশ এলাকার কৃষিক্ষেত্র মারাত্মক সঙ্কটের সম্মুখীন হচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে। নদণ্ডনদী, খাল-বিল অর্থাৎ পানির প্রাকৃতিক উৎস সংরক্ষণ করতে হবে। কঠোর আইন প্রয়োগ করে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে এবং প্রচুর বৃক্ষরোপণ করতে হবে।

Continue Reading

Previous: ওএমএসে কেন্দ্রের সংখ্যা ও চালের বরাদ্দ বাড়ানো হয়েছে
Next: আলোচনায় শুভশ্রীর নতুন সিনেমা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195901
Users Today : 464
This Month : 143416
This Year : 167337
Total Users : 195901
Views Today : 3735
Total views : 616197

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.