Skip to content
August 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

ঘরে থাকা যাবে না, ডাক এলেই নামতে হবে রাস্তায়: দুদু

নিউজডেস্ক September 25, 2023

আলো ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন আর ঘরে থাকা যাবে না। ঘরে থাকার সময় নেই। দল থেকে যখনই ডাক আসবে, যে যেখানে যেভাবেই থাকেন না কেন রাস্তায় নেমে আসতে হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

সভাপ‌তির বক্তব্যে দুদু বলেন, ‘যে দেশের মানুষ গণতন্ত্র ও স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দিয়েছে, সেই দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী আজ জেলে। তিন তিনবার প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া জীবনে কোনো নির্বাচনে হারেনি। এরকম একজন জনপ্রিয় নেত্রীকে সরকার আটকে রেখেছে, যা মেনে নেওয়া যায় না।’

ছাত্রদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, ‘এই জালিম সরকার যেমন আমাদের নেত্রীকে হত্যার পরিকল্পনা, আমি এটাকে হত্যাই বলব, এটা কোনো মামলা না। সাজার প্রশ্নই উঠে না। নিজেদের আদালত দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। নেত্রীকে মুক্ত করতে এ সরকারকে বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নাই।’

শামসুজ্জামান দুদু ব‌লেন, ‘৯০ এর স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রীরা লাঠি নিয়ে হল থেকে বেরিয়ে এসেছিল আর ছাত্ররা তো জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। সেই লড়াইটার কথা আমাদের স্মরণ করতে হবে। ৯০ এর গণঅভ্যুত্থানের বীররা আছে। তার সাথে বর্তমান সময়ের বীররাও আছে তাদেরকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে।’

সভায় প্রধান অতিথি ছিলেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস। আরও ছিলেন- চেয়ারপারসনের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, ফজলুল হক মিলনসহ বি‌ভিন্ন ডাকসুর বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ।

Continue Reading

Previous: বাঁচানো গেল না রাস্তায় গুলিবিদ্ধ সেই ভুবনকে
Next: ‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই’

Related Stories

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026
রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

August 18, 2026
বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

August 18, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 18, 2026
রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

August 17, 2026

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

330589
Users Today : 392
This Month : 104640
This Year : 302025
Total Users : 330589
Views Today : 2732
Total views : 1207629

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.