Skip to content
August 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

জনগণ জেগেছে, এখন শুধু সময়ের অপেক্ষা: আযম খান

নিউজডেস্ক September 25, 2023

আলো ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জনগণ জেগে উঠেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিচ্ছি প্রতিদিন, প্রাণ দিচ্ছি প্রতিদিন। গতকালকেও বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য ৬৪ জেলায় কোটি কোটি মানুষের সমাবেশ হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা এবং নিঃশর্ত মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

সমাবেশে আযম খান আরও বলেন, ১৮ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাংলাদেশে তার রোগের চিকিৎসা নেই। ডাক্তাররা বলে দিয়েছেন লন্ডন আমেরিকা জার্মান ছাড়া এ লিভার সিরোসিসের চিকিৎসা সম্ভব নয়। অথচ সব নিষ্ফল আবেদন। এ সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার, যার কানে জনগণের দাবি, রাজনৈতিক দলের দাবি, গণতন্ত্রের দাবি পৌঁছায় না। সে সবকিছু উপেক্ষা করে দেশের অপশাসন চালু করেছে গত ১৫ বছর। আর সে অপশাসনের যাতাকলে পিষ্ট হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

দেশের বিচার বিভাগ এ ফ্যাসিবাদী অপশাসনের পকেটস্থ হয়ে গেছে অভিযোগ করে তিনি আরও বলেন,  দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমানসহ লাখ লাখ নেতাকর্মী কারাগারে সাজাপ্রাপ্ত হচ্ছে। আর বাংলাদেশের অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ।

বিএনপির এ নেতা বলেন, আমাদের আন্দোলন চলছে। আমাদের দাবি এ সরকারকে যেতে হবে, বিদায় নিতে হবে। কারণ বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এ সরকার অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবে না। তাহলে ভিসা নীতিকে স্বাগত জানিয়ে পদত্যাগ করতো। এ সরকার ১৪ এবং ১৮ এর মত একটি সাজানো নির্বাচন করতে চায়। একটি রাতের ভোটের মতো নির্বাচন করতে চায়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, সরকার যতই নর্দন কুর্দন করুক এবার ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই। ১৪ এবং ১৮ এর মতো ভোট করার কোনো সুযোগ নেই। ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

সমমনা পেশাজীবি গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দীন মজুমদার,  জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সহ-সভাপতি  সেলিনা আকতার বীনা।

সূত্র-  বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Continue Reading

Previous: দুই ঘণ্টা পর লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে
Next: আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুর, সমাবেশ স্থগিত

Related Stories

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026
রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

রাজশাহীতে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে লফস এর মানববন্ধন

August 18, 2026
বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাগমারায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

August 18, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 18, 2026
রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার প্রত্যয় ভূমিমন্ত্রীর

August 17, 2026

আরও খবর

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নগর ভবনে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু

August 18, 2026
রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

August 18, 2026
রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

August 18, 2026
দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে সরকারি সময়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা

August 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

323731
Users Today : 2670
This Month : 97782
This Year : 295167
Total Users : 323731
Views Today : 11217
Total views : 1176206

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.