আলো ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ব্যবহার করে এআই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। এ ধরনের কর্মকা- বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন এক বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ব্যবহার করে এআই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে আইজিপির স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে। এ ধরনের কর্মকা- বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলেও জানান এআইজি শাহাদাত হোসাইন।
