Skip to content
July 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

আপাতত মেনে নিয়ে ট্রাম্পের শাস্তি এড়াল কলম্বিয়া

নিউজডেস্ক January 27, 2025

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেয়ায় দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা পরেই স্থানীয় সময় রোববার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, শেষ পর্যন্ত অভিবাসী প্রত্যাবাসনের পরিকল্পনা মেনে নিয়েছে কলম্বিয়া। সে কারণে ওয়াশিংটন শাস্তিমূলক ব্যবস্থা নেবে না।

হোয়াইট হাউজ জানিয়েছে, কলম্বিয়া যতক্ষণ এই চুক্তির প্রতি সম্মান দেখাবে, ততক্ষণ তাদের ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের খসড়া আদেশগুলো সংরক্ষিত থাকবে।

রোববার দিনের শেষে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্টো মুরিলো বলেন, আমরা মার্কিন সরকারের সঙ্গে অচলাবস্থা কাটিয়ে উঠেছি। আজ সকালে কলম্বিয়ার যেসব নাগরিক প্রত্যাবাসন ফ্লাইটে দেশে পৌঁছাতে চান, তাদের সুবিধার্থে প্রেসিডেন্টের বিমান প্রস্তুত রয়েছে।

রয়টার্স লিখেছে, ট্রাম্প প্রশাসন যে শাস্তিমূলক ব্যবস্থার খসড়া তৈরি করেছিল, তাতে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ছিল, যা এক সপ্তাহের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করার কথা বলা হয়েছিল। পাশাপাশি কলম্বিয়া সরকারের কর্তাব্যক্তিদের ভিসা বাতিল এবং ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্যাংকিং ও আর্থিক খাতের ওপর নিষেধাজ্ঞার কথা ছিল খসড়ায়।

ট্রাম্প এও হুমকি দিয়েছিলেন, কলম্বিয়ার নাগরিক ও পণ্যের ক্ষেত্রে বাড়তি তল্লাশির নির্দেশনা দেবেন তিনি।

লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কলম্বিয়া, আর যুক্তরাষ্ট্রই কলম্বিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অভিবাসী বহনে যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইট ব্যবহার পরিকল্পনার নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, হাতকড়া পরা আমেরিকানদের যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে তিনি কখনোই অভিযান চালাবেন না।

সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স পোস্টে তিনি লেখেন, আমরা নাৎসিদের বিপরীত। তবে তিনি এও বলেছিলেন, বিতাড়িত অভিবাসীদের বেসামরিক বিমানে দেশে পাঠানো হলে স্বাগত জানাবে কলম্বিয়া। তাদের ‘সম্মানজনক প্রত্যাবর্তন’ এর জন্য তিনি তার প্রেসিডেনসিয়াল উড়োজাহাজ ব্যবহারের প্রস্তাব দেন।

বিবিসি লিখেছে, পেত্রো দাবি করেছেন, ১৫ হাজার ৬৬৬ জন আমেরিকান অবৈধভাবে কলম্বিয়ায় আছেন।

ট্রাম্প অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং গত সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাপক ধর-পাকড় শুরু হয়েছে।

তিনি মার্কিন সামরিক বাহিনীকে সীমান্ত সুরক্ষায় সহায়তা করার নির্দেশ দিয়েছেন এবং ভিনদেশিদের আশ্রয় প্রশ্নে বিস্তৃত নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম দেয়া অবৈধ অভিবাসীর সন্তানকে নাগরিকত্ব না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Continue Reading

Previous: সাগর-রুনি হত্যা মামলায় ফের বাড়ল তদন্ত প্রতিবেদন দাখিলের সময়
Next: পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে: ডিএমপি কমিশনার

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 19, 2026
দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

July 19, 2026
বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

July 19, 2026
শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

July 19, 2026
প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

July 19, 2026
বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

July 19, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

July 19, 2026

আরও খবর

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 19, 2026
দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

July 19, 2026
বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

July 19, 2026
শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

July 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

188218
Users Today : 558
This Month : 135733
This Year : 159654
Total Users : 188218
Views Today : 2767
Total views : 571282

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.