Skip to content
October 14, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

‘পাফ ড্যাডি’র প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ

নিউজডেস্ক September 24, 2023

বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। তবে আগামী ৩ দিনের মধ্যে রহস্যে ঘেরা ওয়েব সিরিজটির প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ দিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী এই নোটিশ পাঠিয়েছেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ই-মেইল ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যানও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যাবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী জয়নাল আবেদীন।

নোটিশে জয়নাল মাযহারী লিখেছেন, ওটিটি প্ল্যাটফর্মের সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে অত্যন্ত সুকৌশলে পরবর্তী প্রজন্মের মাঝে অশ্লীলতা ছড়িয়ে তাদেরকে বিপথে নেওয়ার মানসে এবং সহজে টাকা উপার্জনের জন্য একটি মহল ব্যবহার করছে। সম্প্রতি এই প্ল্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে। আমাদের প্রাপ্ত তথ্যমতে বঙ্গবিডির ‘পাফ ড্যাডি’, চরকির ‘মাইসেল্প এলেন স্বপন’সহ অসংখ্য সিনেমা রয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সকল সিরিজ কম বেশি যৌন সুড়সুড়ির দৃশ্যসহ ব্যাপকহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, দেশীয় সংস্কৃতিবিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়।

‘উক্ত মুভিতে কোনো পজিটিভ মেসেজ ছিল না। প্রদর্শিত বিষয় সমূহের মধ্যে অন্যতম নেগেটিভ মেসেজ হলো- লিভ টুগেদারকে প্রমোট করা, বিবাহ শুধু সন্তান জন্মদান ও সম্পত্তির হিসেবের জন্য বলে বিবাহকে অনুৎসাহিত করা এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে সহজ করার বর্ণনা, আধ্যাত্মিক সাধককে সেজদা দেওয়াকে প্রমোট করা, আধ্যাত্মিক মনীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা। এছাড়া উক্ত মুভিতে আর কোনো মেসেজ নেই। যা নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত। বৃহৎ স্বার্থে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য আপনার হস্তপক্ষেপ একান্ত কাম্য।’

আগামী তিন দিনের মধ্যে ‘পাফ ড্যাডি’র প্রদর্শনী বন্ধসহ আরও কয়েকটি নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন এই আইনজীবী।

নির্দেশনাগুলো হলো – আগামী তিন দিনের মধ্যে ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধ করা, সেন্সর বোর্ড পুনর্গঠনপূর্বক তাতে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তি কমপক্ষে আইন বিষয়ে অভিজ্ঞ ও ধর্মীয় পণ্ডিত যুক্ত করা, ওটিটি প্ল্যাটফর্মসহ ইউটিউব/ফেসবুকে অর্থাৎ অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সকল ভিডিওর জন্য সেন্সর নীতিমালা প্রণয়ন করে কঠোরভাবে প্রয়োগ করা, কোনো শৈল্পিক ছোঁয়া বহির্ভূত অশ্লীল ইঙ্গিতবাহী সকল অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোডের নীতিমালা প্রণয়ন করা, এসব অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোড করা হলে ফিল্টারিংয়ের মাধ্যমে যাচাই বাচাই করে দ্রুত মুছে ফেলা ও দোষীকে আইনের আওতায় আনাসহ সময়োপযোগী আরও যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে আইনজীবী জয়নাল আবেদিন মাযহারী বলেন, এটা দায়িত্ববোধ থেকে করেছি। আমাদের সন্তানরা কী দেখছে! এসব নিয়ে কথা না বললে এটা অব্যাহত থাকবে। আমরা চাই চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়মনীতির আওতায় সুস্থধারার চলচ্চিত্র আনুক। আমাদের সন্তানেরা যেন ওইসকল চলচ্চিত্র দেখে কিছু শিখে। এসব চলচ্চিত্রে কি শেখার আছে। আমি আশাবাদী কর্তৃপক্ষ বিষয়টি দেখে তা বন্ধ করবে।

Continue Reading

Previous: ৪৬০০ কেজি পণ্য নিয়ে ঢাকা ছাড়ল প্রথম লাগেজ ভ্যান
Next: মার্কিন ভিসা নিষেধাজ্ঞা পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না: ডিএমপি

Related Stories

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

October 4, 2026
কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কাশিমপুরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

May 3, 2026
রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026
জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়

জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়

October 13, 2026
নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

October 13, 2026
রাজশাহী’তে শুধু হাটে হাটে কোটি টাকার ভবন

রাজশাহী’তে শুধু হাটে হাটে কোটি টাকার ভবন

October 13, 2026
রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধাকে হত্যা, জমি বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর

রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধাকে হত্যা, জমি বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর

October 13, 2026
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

October 13, 2026
শিশুদের হাতে গাছের চারা তুলে দিল চন্দ্রিমা থানা যুবদল রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতায় শিশুদের সম্পৃক্ত করার উদ্যোগ

শিশুদের হাতে গাছের চারা তুলে দিল চন্দ্রিমা থানা যুবদল রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতায় শিশুদের সম্পৃক্ত করার উদ্যোগ

October 13, 2026
গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

গোদাগাড়ীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

October 13, 2026

আরও খবর

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026
জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়

October 13, 2026
নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

October 13, 2026
রাজশাহী’তে শুধু হাটে হাটে কোটি টাকার ভবন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে শুধু হাটে হাটে কোটি টাকার ভবন

October 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

662230
Users Today : 2905
This Month : 68510
This Year : 633666
Total Users : 662230
Views Today : 23086
Total views : 2630625

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.