Skip to content
August 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ
  • স্লাইড

৪৬০০ কেজি পণ্য নিয়ে ঢাকা ছাড়ল প্রথম লাগেজ ভ্যান

নিউজডেস্ক September 24, 2023

আলো ডেস্কঃ ৪ হাজার ৬০০ কেজি মালামাল নিয়ে সিলেট উদ্দেশ্যে ঢাকা ছাড়লো বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনে প্রথম লাগেজ ভ্যান জয়ন্তিকা এক্সপ্রেস। রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ফিতা কেটে লাগেজ ভ্যান উদ্বোধন করেন এবং সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন।

দে‌শের প্রা‌ন্তিক কৃষকরা শুধু স‌ঠিক সম‌য়ে তা‌দের উৎপা‌দিত কৃ‌ষিজাত পণ্য রাজধানীসহ সারাদে‌শে না পাঠা‌তে পাড়ার কার‌ণে ক্ষ‌তির সম্মুখীন হন। এই লাগেজ ভ্যান চালুর ফলে সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে ওঠা ও দ্রুত রাজধানীসহ সারাদে‌শে কৃষক ও ব‌্যবসায়ী‌দের পণ্য প‌রিবহ‌ন সহজ হবে বলে মনে করে বাংলা‌দেশ রেলও‌য়ে।

উদ্বোধনের আগে নূরুল ইসলাম সুজন বলেন, রেলের সুবিধা আমরা বাড়াতে চাই। আপাতত ১৬টি ট্রেনে একটি করে লাগেজ ভ্যান দিচ্ছি। চাহিদার ওপর নির্ভর করে লাগেজ ভ্যান আরও বাড়ানো হবে। এই ব‌্যবস্থায় যেমন প্রা‌ন্তিক কৃষক ও ব‌্যবসায়ীরা উপকৃত হ‌বেন, তেম‌নি আয় বাড়‌বে লোকসা‌ন হওয়া রেলেরও।

ঢাকা-সিলেট-ঢাকা রুটের ছেড়ে যাওয়া ট্রেনের নতুন নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে ৪ হাজার ৬০০ কেজি মালামাল বুকিং নেয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনে এ মালামাল পরিবহন বাবদ রেলওয়ে আয় করেছে ১০ হাজার ২১২ টাকা। এই পথে কেজিপ্রতি পরিবহন খরচ ২ টাকা ২২ পয়সা ধরা হয়েছে।

রেলওয়ে জানিয়েছে, প্রাথমিকভাবে ১২৫টি লাগেজ ভ্যান (বগি) যুক্ত করা হবে। এর মধ্যে ৭৫টি মিটারগেজ লাইনের ট্রেনে ও ৫০টি ব্রডগেজ লাইনের ট্রেনে। ব্রডগেজে ১০টা রেফ্রিজারেটর (শীতাতপ নিয়ন্ত্রিত কোচ) এবং মিটারগেজে ১৬টা রেফ্রিজারেটর থাকবে।

চীন থেকে ৭৫টি এমজি লাগেজ ভ্যান আমদানি করা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী। তিনি বলেন, রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রতিটি আন্তঃনগর ট্রেনে (যাত্রীবাহী ট্রেনে) একটি করে লাগেজ ভ্যান যুক্ত হবে। এর মধ্যে চীন থেকে প্রথম চালানের ২০টি লাগেজ ভ্যান চট্টগ্রাম বন্দর হয়ে পাহাড়াতলী কারখানায় এসেছে। পর্যায়ক্রমে অন্য লাগেজ ভ্যানগুলোও দেশে আসবে।

রেলের আয়ের অন্যতম খাত পণ্য পরিবহন। আর এটি করা হয় লাগেজ ভ্যানের মাধ্যমে। বর্তমানে রেলওয়েতে ৪১টি মিটারগেজ ও ১০টি ব্রডগেজ লাগেজ ভ্যান রয়েছে।

এর আগে সরকার ২০১৮ সালের ২৬ জুন পণ্য পরিবহন ও যাত্রীসেবার মানোন্নয়নে রোলিং বহরে স্টক যুক্ত করার লক্ষ্যে ৩ হাজার ৬০২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের (রোলিং স্টক সংগ্রহ) অনুমোদন দেয়। এর মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২ হাজার ৮৩৯ কোটি ৫৪ লাখ টাকা ঋণ দেবে। প্রকল্পের মেয়াদকাল ২০২১ সালের জুন পর্যন্ত হলেও পরে তা বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়।

Continue Reading

Previous: ‘খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক’
Next: ‘পাফ ড্যাডি’র প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ

Related Stories

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক

August 14, 2026
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

August 14, 2026
রাজশাহী বিভাগ সোহাগ ডান্স গ্রুপের সম্মাননা পেলেন নৃত্যশিল্পী তুষার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী বিভাগ সোহাগ ডান্স গ্রুপের সম্মাননা পেলেন নৃত্যশিল্পী তুষার

August 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক

August 14, 2026
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

August 14, 2026
রাজশাহী বিভাগ সোহাগ ডান্স গ্রুপের সম্মাননা পেলেন নৃত্যশিল্পী তুষার

রাজশাহী বিভাগ সোহাগ ডান্স গ্রুপের সম্মাননা পেলেন নৃত্যশিল্পী তুষার

August 14, 2026
নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

August 13, 2026
সুস্থ সংস্কৃতি বিকাশে শিল্পীদের ডাটাবেজ তৈরি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে: শিল্পকলা একাডেমির মহাপরিচালক

সুস্থ সংস্কৃতি বিকাশে শিল্পীদের ডাটাবেজ তৈরি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে: শিল্পকলা একাডেমির মহাপরিচালক

August 13, 2026
রাকাবে বদলি বিতর্কের পর ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ১০ তলায় আবাসিক ব্যবহার, রাতে অফিস; ভ্রমণ ব্যয় ও ‘পছন্দের’ কর্মকর্তাদের সুবিধা নিয়ে প্রশ্ন

রাকাবে বদলি বিতর্কের পর ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ১০ তলায় আবাসিক ব্যবহার, রাতে অফিস; ভ্রমণ ব্যয় ও ‘পছন্দের’ কর্মকর্তাদের সুবিধা নিয়ে প্রশ্ন

August 13, 2026
গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে সেবা ক্লিনিক সিলগালা

গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে সেবা ক্লিনিক সিলগালা

August 13, 2026
নিজ অর্থায়নে দেওপাড়ার কাদামাটির রাস্তা সংস্কার, প্রশংসায় চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা দুলাল

নিজ অর্থায়নে দেওপাড়ার কাদামাটির রাস্তা সংস্কার, প্রশংসায় চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা দুলাল

August 13, 2026

আরও খবর

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক

August 14, 2026
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

August 14, 2026
রাজশাহী বিভাগ সোহাগ ডান্স গ্রুপের সম্মাননা পেলেন নৃত্যশিল্পী তুষার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী বিভাগ সোহাগ ডান্স গ্রুপের সম্মাননা পেলেন নৃত্যশিল্পী তুষার

August 14, 2026
নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

August 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

299759
Users Today : 9174
This Month : 73810
This Year : 271195
Total Users : 299759
Views Today : 46512
Total views : 1083352

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.