Skip to content
July 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রেলপথে আধুনিকতার ছোঁয়া আনা আবশ্যক

নিউজডেস্ক November 6, 2021

সম্পাদকীয়ঃ রেলপথে যোগাযোগ নিরাপদ বলেই এর প্রতি সাধারণ মানুষের ঝোঁক সবসময় বেশি থাকে। কিন্তু কাক্সিক্ষত সেবা না পেয়ে দিনদিন রেলের প্রতি সাধারণ যাত্রীদের আগ্রহ কমছে। বস্তুত যাত্রীসেবার মান কোন পর্যায়ে রয়েছে, ট্রেনের টয়লেটগুলোর দিকে তাকালেই তা স্পষ্ট হয়। আরামদায়ক ও পরিবেশবান্ধব হওয়ায় দেশে প্রচলিত যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় ছিল রেল খাত।

অধিকাংশ ট্রেন এবং প্লাটফর্মের অবস্থা শোচনীয়। যাত্রাকালে ময়লা-আবর্জনার দুর্গন্ধে যাত্রীরা অতিষ্ঠ। সার্বিক অব্যবস্থাপনার কারণে রেল থেকে যাত্রীদের দৃষ্টি অন্যত্র সরে যাচ্ছে। অথচ নূন্যতম যাত্রীসেবার মান নিশ্চিত করা গেলে লোকসান কমিয়ে রেলকে লাভজনক করা সম্ভব হবে।

বর্তমানে ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়ে থাকে ম্যানুয়াল পদ্ধতিতে। এ পদ্ধতিতে ট্রেনগুলো যথাযথভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। তবে জানা গেছে, কমলাপুর ও রাজশাহীতে যুক্তরাষ্ট্রের তৈরি স্বয়ংক্রিয় রেল কোচ ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এতে পানি ও সময় সাশ্রয় হবে। পাশাপাশি তিনটি ট্রেন পরিষ্কারে সময় বাঁচবে ৭ ঘণ্টারও বেশি। ৮ নভেম্বর থেকে এ প্ল্যান্টের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে (লিকুইড ডিটারজেন্ট) প্রতিদিন ট্রেন পরিষ্কার করার নির্দেশনা আছে। কিন্তু এর বাস্তবায়ন নেই বললেই চলে। মাসে এক-দুইবার কোনো কোনো ট্রেন পরিষ্কার করা হয়। এতে ট্রেনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে মরিচা ধরাসহ যত্রতত্র পড়ে থাকে ময়লা-আবর্জনা। এর দুর্গন্ধে যাত্রীরা রীতিমতো অতিষ্ঠ। এমন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই অত্যাধুনিক ওয়াশিং প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

বর্তমান সরকার একের পর এক অত্যাধুনিক ইঞ্জিন-কোচ ক্রয় করছে। নতুন নতুন ট্রেন পরিচালনা করছে। দেশের সব জেলা রেলওয়ে নেটওয়ার্কে আসছে, ট্রেনের সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় ট্রেনগুলো পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্তসংখ্যক স্বয়ংক্রিয় রেল কোচ ওয়াশিং প্ল্যান্ট স্থাপন করা দরকার।

ট্রেনের ভেতর-বাইরে সবসময় পরিষ্কার থাকলে যাত্রীরা স্বচ্ছন্দবোধ করবে। সার্বিক ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া এলে রেলের প্রতি যাত্রীদের আকর্ষণ বাড়বে। জানা যয়, বৈদ্যুতিক ট্রেন চালানোর উপযোগী নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। বৈদ্যুতিক ও দ্রুতগতির ট্রেন চালুর কথাও শোনা যাচ্ছে।

এসব ট্রেন পরিষ্কার রাখতে স্বয়ংক্রিয় ওয়াশিং প্ল্যান্টের বিকল্প নেই। একইসঙ্গে স্টেশনগুলোরও আধুনিকায়ন জরুরি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া হলে যে রেলের প্রতি যাত্রীদের আগ্রহ বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। কাজেই সরকার এ বিষয়ে যতœবান হবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: বিশ্বে খাবারের দাম ১০ বছরে সর্বোচ্চ: জাতিসংঘ
Next: শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 19, 2026
দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

July 19, 2026
বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

July 19, 2026
শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

July 19, 2026
প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

July 19, 2026
বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

July 19, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

July 19, 2026

আরও খবর

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 19, 2026
দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

July 19, 2026
বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

July 19, 2026
শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

July 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

188718
Users Today : 1058
This Month : 136233
This Year : 160154
Total Users : 188718
Views Today : 6347
Total views : 574862

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.