Skip to content
July 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

কঙ্গোতে সংঘর্ষ: ৫ দিনেই অন্তত ৭০০ নিহত

নিউজডেস্ক February 1, 2025

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ে ৫ দিনেই অন্তত ৭০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানীটি দখল করে নেয়ার সময় দুই হাজার ৮০০ জন আহতও হয়েছে, বলেছেন বৈশ্বিক এ সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক।

বিদ্রোহীরা এখন দক্ষিণে সাউথ কিভুর রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে, জানিয়েছে বিবিসি।

দেশটির পূর্বাঞ্চল ঘিরে সংঘাত-সংঘর্ষ ১৯৯০ এর দশক থেকেই চলে আসছে, তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি চরম আকার ধারণ করেছে।

তুতসি সম্প্রদায়ের সদস্যদের দিয়ে গঠিত মার্চ টোয়েন্টিথ্রি মুভমেন্ট বা এম২৩ বলছে, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় তারা লড়ছে। অন্যদিকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সরকার বলছে, রুয়ান্ডা সমর্থিত এই বিদ্রোহীরা মুখে যা-ই বলুক তাদের মূল লক্ষ্য হচ্ছে খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চল দখল করা।

এই দুই পক্ষের সংঘর্ষে কেবল রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যেই অন্তত ৭০০ জন নিহত হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর অংশীদারদের মূল্যায়ন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সরকারের দেওয়া তথ্যের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য দেন দুজারিক।

নিহতের এই সংখ্যা সামনের দিনগুলোতে অনেক বাড়বে, সতর্ক করেন জাতিসংঘের এই মুখপাত্র।

ফ্রান্সভিত্তিক একটি বার্তা সংস্থা জানিয়েছে, এম২৩ এর অগ্রগতি থামানোর লক্ষ্যে কঙ্গোর সামরিক বাহিনী গোমা ও বুকাভুর মাঝে অবস্থান নিয়েছে। বুকাভুর প্রতিরক্ষায় শত শত বেসামরিক স্বেচ্ছাসেবককেও নিয়োগ দেয়া হয়েছে।

সাউথ কিভুর গভর্নর জান-জাক পুরুসি সাদিকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সরকারি বাহিনী ও তার মিত্ররা বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকিয়ে রেখেছে।

তার এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করে দেখতে পারেনি রয়টার্স।

কয়েকদিন আগে এম২৩ বলেছিল, তারা রাজধানী কিনসাসাতে না পৌঁছানো পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে; কিনসাসা গোমা থেকে পশ্চিমে প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার দূরে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী তেরেজ কায়িকোয়াম্বা ভাগনার বিবিসিকে বলেছেন, রুয়ান্ডা অবৈধভাবে কঙ্গো দখল করছে এবং এর সরকার বদলানোর চেষ্টা চালাচ্ছে।

এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায় দিয়ে ভাগনার বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামেকে জবাবদিহিতার আওতায় না এনে তাকে দশকের পর দশক ধরে যা ইচ্ছা তাই করার সুযোগ দেওয়া হয়েছে।

তবে রুয়ান্ডার সরকারের মুখপাত্র ইয়োলান্ড মাগোদো সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার দেশের সেনা মোতায়েন করা হয়েছে যেন কঙ্গোর পূর্বাঞ্চলের সংঘাত রুয়ান্ডার ভেতরে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে।

“আমরা যুদ্ধে আগ্রহী নই, সীমানা বাড়াতেও আগ্রহী নই। কঙ্গোতে সরকার ফেলে দেওয়ার খায়েশও আমাদের নেই,” বিবিসির নিউজডে অনুষ্ঠানে এমনটাই বলেছেন তিনি।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে এম২৩-র পাশাপাশি রুয়ান্ডার তিন থেকে চার হাজার সৈন্যও সক্রিয় বলে গত বছর জাতিসংঘের বিশ্লেষকরা অনুমান করেছিলেন।

এদিকে শুক্রবার জিম্বাবুয়েতে এক জরুরি সম্মেলনে আঞ্চলিক জোট সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিতি) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এম২৩ বিদ্রোহীদের সঙ্গে লড়তে এবং কঙ্গোর খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় এসএডিসি শান্তিরক্ষী দলও পাঠিয়েছিল। এ দলের বেশিরভাগ সেনাই ছিল দক্ষিণ আফ্রিকার।

গোমার আশপাশে গত সপ্তাহের সংঘাতে দক্ষিণ আফ্রিকার ১৬ সেনাও নিহত হয়েছে।

Continue Reading

Previous: শনিবার থেকেই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ হবে: হোয়াইট হাউস
Next: মিটিং করে হামলার সিদ্ধান্ত নেন নিজাম হাজারীসহ আওয়ামী লীগ নেতারা

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 19, 2026
দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

July 19, 2026
বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

July 19, 2026
শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

July 19, 2026
প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

July 19, 2026
বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

July 19, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

July 19, 2026

আরও খবর

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 19, 2026
দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

July 19, 2026
বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

July 19, 2026
শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

July 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

188222
Users Today : 562
This Month : 135737
This Year : 159658
Total Users : 188222
Views Today : 2797
Total views : 571312

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.