Skip to content
July 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

জাপানি মায়ের অভিযোগ খারিজ, বাবার আবেদন শোনেননি আদালত

নিউজডেস্ক June 3, 2022

আলো ডেস্ক: দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা ইমরান শরীফের বিরুদ্ধে জাপানি মা নাকানো এরিকোর করা আদালত অবমাননার অভিযোগ খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আপিল বিভাগের আদেশ অমান্য করা নিয়ে জাপানি স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পাল্টা অভিযোগ আমলে নেননি আদালত। ফলে আপিল বিভাগের আগের আদেশ অনুসারে দুই শিশু তাদের মায়ের কাছে থাকবে। বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। কোনো ইস্যু বা অভিযোগ থাকলে তা পারিবারিক আদালতে উপস্থাপন করা যাবে। দুই শিশুকে নিয়ে জাপানি মা নাকানো এরিকোর করা আদালত অবমাননার অভিযোগ শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার রাশনা ইমাম। এদিন আদালতে জাপানি মায়ের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আহসানুল করিম ও মুহাম্মদ শিশির মনির। অন্যদিকে বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন ব্যারিস্টার আক্তার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম, অ্যাডভোকেট কামাল হোসেন ব্যারিস্টার রেশাদ ইমাম ও অ্যাডভোকেট খোন্দকার নীলিমা ইয়াসমিন। ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, মায়ের পক্ষ থেকে বাবার বিরুদ্ধে করা আদালত অবমাননার অভিযোগটি আপিল বিভাগ খারিজ করেছেন। আর দুই সন্তানের সাথে বহুদিন বাবা দেখা করতে পারছিলেন না।

তাই আমরাও একটি আদালত অবমানার আবেদন করেছিলাম। বাবার পক্ষ থেকে করা আদালত অবমাননার অভিযোগটি আমরা তুলে নিয়েছি। সেটি উত্থাপিত হয়নি (নট-প্রেস রিজেক্ট) মর্মে খারিজ করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের একই বেঞ্চ দুই শিশুকে সঙ্গে নিয়ে বিদেশে যাওয়ার জন্য অনুমতি চেয়ে জাপানি নাগরিক নাকানো এরিকোর করা আবেদন খারিজ করে দেন। গত ১৭ মে দুই শিশুকে নিয়ে বিদেশে বেড়ানোর জন্য আদালতের অনুমতি নিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন জাপানি নাগরিক নাকানো এরিকোর আইনজীবী মুহাম্মদ শিশির মনির। এর আগে ঢাকার পারিবারিক আদালতে করা মামলাটির (শিশুদের বাবার) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপান থেকে আসা দুই শিশু তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর হেফাজতে থাকবে বলে আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আর পারিবারিক আদালতে থাকা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। জাপান থেকে আসা দুই শিশু নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাদের মা নাকানো এরিকো করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে গত ১৩ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ভার্চুয়াল আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে শিশুদের মায়ের করা আবেদনের ওপর ৭ ফেব্রুয়ারি শুনানি শেষে আপিল বিভাগ ১৩ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন রাখেন। তারই ধারাবাহিকতায় ওইদিন বিষয়টি আদেশ দেন আদালত। দুই শিশুকে তাদের বাবার হেফাজতে আটক রাখা বে-আইনি ঘোষণা করেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এর আগের আদেশের পর দুই শিশু ক‚টনৈতিকপাড়ায় অবস্থিত একটি আবাসিক হোটেলে তাদের মায়ের সঙ্গে আছে। এখন ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশুরা আগের মতোই মায়ের কাছে থাকবে বলে জানান মামলায় মায়ের পক্ষে থাকা জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। ঘোষিত আদেশে আদালত বলেন, মামলার পারিপার্শ্বিকতা ও শিশুদের স্বার্থ বিবেচনায় শিশুদের এই আদালতের এখতিয়ারের বাইরে (দেশের বাইরে) নেওয়া যাবে না। ঢাকার পারিবারিক আদালতে ২০২১ সালে করা মামলাটি (শিশুদের বাবার) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু তাদের মায়ের হেফাজতে থাকবে। আরও বলা হয়, আপিল বিভাগের আদেশের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট পারিবারিক আদালতকে মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হলো।

হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করা হলো। শিশুদের বাবা তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। আদালতে ওইদিন শিশুদের বাবার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল, ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার অনীক আর হক। শিশুদের মায়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আহসানুল করিম ও মোহাম্মদ শিশির মনির। জাপানের নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের ২০০৮ সালের ১১ জুলাই বিয়ে হয়।

তাদের তিন মেয়ে রয়েছে। ২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর গত বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ছোট মেয়ে জাপানে রয়েছে। তবে ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে ফিরে পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট রিট করেন তার স্ত্রী নাকানো এরিকো। এতে দুই মেয়েকে বে-আইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিতে তাদের আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। অন্যদিকে, ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান। নাকানো এরিকো ও ইমরানের পৃথক রিটের ওপর শুনানি নিয়ে দুই শিশু তাদের বাবা ইমরানের হেফাজতে থাকবে বলে গত ২১ নভেম্বর হাইকোর্ট আদেশ দেন।

এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এরিকো, যা চেম্বার জজ আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। পরে আপিল বিভাগ দুই শিশুকে তাদের মায়ের কাছে রাখার আদেশ দেন। বাবা শিশুদের সঙ্গে নির্ধারিত সময়ে দেখা করতে পারবেন বলেও আদেশে বলা হয়। পাশাপাশি আবেদনকারীপক্ষকে (শিশুদের মা) নিয়মিত লিভ টু আপিলও দায়ের করতে বলা হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশের পর শিশুদের মা গত ২ ফেব্রুয়ারি নিয়মিত লিভ টু আপিল করেন। এর ওপর শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, ‘দুই শিশুকে তাদের বাবার হেফাজতে আটক রাখা বেআইনি ঘোষণা করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের এর আগের আদেশের পর দুই শিশু ক‚টনৈতিকপাড়ায় অবস্থিত একটি আবাসিক হোটেলে তাদের মায়ের সঙ্গে আছে। এখন ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশুরা আগের মতোই মায়ের কাছে থাকবে।

Continue Reading

Previous: ১০৪ শিশুর পরিবারকে ১৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ
Next: আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Related Stories

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026
আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 19, 2026
দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

July 19, 2026
বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

July 19, 2026
শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

July 19, 2026
প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

July 19, 2026
বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

July 19, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

July 19, 2026

আরও খবর

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 19, 2026
দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন উম্মে হাবিবা ফারজানা

July 19, 2026
বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

July 19, 2026
শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শিক্ষামন্ত্রী’র কাছে এমপিও বঞ্চিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে দ্রুত এমপিও ভুক্ত করার জোর দাবি জানান নওগাঁ-৪ এর এমপি

July 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

189877
Users Today : 2217
This Month : 137392
This Year : 161313
Total Users : 189877
Views Today : 13593
Total views : 582108

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.